হঠাৎ আফগান সীমান্তে পাকিস্তানের হামলা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে সীমান্তজুড়ে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সামরিক অবস্থানগুলোর ওপর তারা পাল্টা হামলা চালিয়েছে। কাবুল জানায়, পাকিস্তানের ধারাবাহিক সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে গোলাবর্ষণের জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগান সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত আসায় আমাদের বাহিনী সীমান্তের ওপারে থাকা […]
যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন ৫ লক্ষাধিক মানুষ

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা।সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার জানান, ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে।তিনি এএফপিকে বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর […]
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশে এবারও শীর্ষে বাংলাদেশ

ইউরোপে অবৈধ পথে সামগ্রিক অভিবাসন ২২ শতাংশ কমলেও, মধ্য ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশকারীদের তালিকায় আবারও শীর্ষে রয়েছে বাংলাদেশের নাগরিকরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রনটেক্সের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন ৫০ হাজার ৮৫০ জন বাংলাদেশি, যা গত বছরের তুলনায় ২ […]
গাজা টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুত তুরস্ক

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের ওপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।দেশটির বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, তুর্কি বাহিনী গাজা টাস্ক ফোর্সে যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন, ‘বিশ্বব্যাপী শান্তি […]
চুক্তির পরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরও গাজায় নতুন করে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১০ অক্টোবর) সকালে গাজা শহরের পূর্বাঞ্চলে হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনুসের কেন্দ্রস্থলের কাটিবা এলাকায় […]
ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন

এ বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এ তথ্য প্রায় নিশ্চিত। তবে পুরস্কার না পেলে তার প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়েই উদ্বেগে রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।নরওয়ের স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় (০৯০০ জিএমটি) বিজয়ীর নাম ঘোষণা করবে কমিটি। এর আগে দেশটির সোশালিস্ট লেফট পার্টির এক মুখপাত্র বলেন, ট্রাম্প যেকোনো কিছু করতে […]
ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল ফান্সে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন।ওই কর্মকর্তা বলেছেন, অধিকাংশ আইনপ্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে। তারা স্থিতিশীলতা চান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন একটি বাজেট গৃহীত হওয়ার কথা […]
চুক্তি স্বাক্ষরের পর গাজায় উচ্ছ্বাস

ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষরের খবরে উচ্ছ্বাসের জোয়ার বইছে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে। কেউ খুশিতে কাঁদছেন-হাততালি দিচ্ছেন, কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ গান গাইছেন-নাচানাচি করছেন এবং চিৎকার করে বলছেন ‘আল্লাহু আকবর’।৫ সন্তানের মা ঘাদা এই খবর শোনার পর থেকে কাঁদছেন। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, “হ্যাঁ, আমি কাঁদছি; […]
শহিদুল আলমদের ‘কনশানস’সহ ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

গাজায় ইসরায়েলি অবৈধ নৌঅবরোধ ভাঙতে আন্তর্জাতিক নৌবহর “ফ্রিডম ফ্লোটিলা” রওনা হয়েছিল। এ নৌবহরে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির নৌবাহিনী শহিদুল আলমসহ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, একটি নতুন ফ্লোটিলা যা গাজার সমুদ্রবন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। […]
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরায়িলী বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।শহিদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও […]