হোয়াইট হাউসের কাছে গাজা যুদ্ধবিরোধী ‘রেড লাইন’ বিক্ষোভ

হোয়াইট হাউসের কাছে শনিবার হাজার হাজার লোক গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ‘রেড লাইন’ বিক্ষোভ করেছে।তারা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহনশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।বিক্ষোভকারীরা ইসরায়েলির বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনীদের নাম লেখা দীর্ঘ ব্যানার বহন করছিল।এদিকে ইসরায়েল গাজা যুদ্ধে দ্বিমুখো নীতির জন্যে সমালোচিত হচ্ছেন বাইডেন।গত মে মাসে হোয়াইট হাউস বলেছিল, […]

২৪ জুলাই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ২৪ জুলাই ওয়াশিয়ংটন ডিসিতে মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন। বৃহস্পতিবার কংগ্রেস নেতারা এমনটি জানান।চলমান ইসরায়েল-গাজা যুদ্ধের মধ্যেই নেতানিয়াহু কংগ্রসের উভয়কক্ষ- সিনেট ও প্রতিনিধি পরিষদের সভায় ভাষণ দেবেন।রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের আইনপ্রণেতারাই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ভাষণের আমন্ত্রণ জানান। তবে বৃহস্পতিবার পর্যন্ত তার ভাষণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের […]

রাখাইনে জান্তা বাহিনীর অভিযানে নিহত ৫০

মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৫০ জন নিহত হয়েছে। গত সপ্তাহে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও জান্তাবিরোধী গোষ্ঠীরা।এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, ওই গ্রামে আড়াই দিন নৃশংসতা চালায় সেনাবাহিনী। গ্রামের বাসিন্দাদের চোখ বেঁধে নির্যাতন করা হয়। কারও গায়ে জ্বলন্ত পেট্রল ঢেলে দেওয়া হয়, আবার কাউকে জোর করে মূত্র পান […]

এই প্রথম এইচ৫এন২ বার্ড ফ্লুতে মানুষের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ(এইচ৫এন২) বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মেক্সিকোতে এক ব্যক্তি মারা গেছেন। বার্ড ফ্লুর এই ধরনে আক্রান্ত হয়ে বিশ্বে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটাই প্রথম। ওই ব্যক্তি আগে থেকেই শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণ মানুষের এ ভাইরাসে আক্রান্তের শঙ্কা খুবই কম।বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে […]

মোদীর কাছে কী কী চাইলেন নীতিশ-নাইডু

মোদী জমানায় প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার গঠনের চেষ্টা করছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সে কারণে সুযোগ বুঝে নিজেদের দাবি-দাওয়া আদায়ে উঠেপড়ে লেগেছে শরিক দলগুলো; বিশেষ করে, চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ। উভয় দলই নরেন্দ্র মোদীর কাছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দাবি করেছে বলে শোনা যাচ্ছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বুধবার (৫ জুন) […]

বঙ্গোপসাগরে বিমানঘাঁটি তৈরির চক্রান্তের অভিযোগে যা বলল যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে বিমানঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে সম্প্রতি যে অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়টি সামনে এনে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে।ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি […]

গত দুবারের চেয়ে কম ভোট পেয়েছেন মোদি

টানা তৃতীয়বারের মতো উত্তর প্রদেশের বারণসি থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সপ্তাহ ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোদি বারাণসিতে ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় রায় (কংগ্রেস) পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ […]

সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী করবে মোদী কিংবা বিরোধীরা

ভারতে ৪৭ দিনের নির্বাচনী কার্যক্রম শেষে ভোট গণনা শুরু হয়েছে। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ নাকি ইন্ডিয়া জোট, কারা বিজয়ী হয়ে নতুন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন তা জানা যাবে আজই (৪ জুন)।গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।লোকসভা নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং […]

সংসদ থেকে বহিষ্কৃত সেই মহুয়া সবার আগে জয়ী

অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তুলে কয়েক মাস আগে ভারতের সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রকে। তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে লাগিয়ে দেওয়ার অভিযোগও ছিল ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে। তবে সবকিছুর পরও তাকে পুনরায় মনোনয়ন দেয় তৃণমূল কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সবার আগে জয়ী হয়েছেন সেই মহুয়া মৈত্র।কৃঞ্চনগর আসনে রাজবধূ […]

গাজায় ইসরায়েলের আগাসনের প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় আট মাস ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।এমন অবস্থায় পাকিস্তানে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। করাচিতে অনুষ্ঠিত এই বিক্ষোভের আয়োজন করে জামায়াতে ইসলামী।রোববার (২ জুন) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা […]