বিদায়ী হজযাত্রীদের ‘যৌক্তিক পরিমাণে’ কেনাকাটার আহ্বান সৌদি আরবের

এই বছর প্রায় ১৮ লাখ ৩০ হাজারের মতো হাজি এই হজযাত্রায় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ১৬ লাখই এসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে।বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক এসব হাজি নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। আর এর মধ্যেই বিদায়ী হজযাত্রীদের ‘যৌক্তিক পরিমাণে’ কেনাকাটার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।সংবাদমাধ্যমটি বলছে, […]
সংঘাত নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

হামাস ও হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।স্থানীয় সময় রোববার তিনি যুক্তরাষ্ট্রে যান।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ডেপুটি চিফ অব স্টাফ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন।এই সফরে গ্যালান্টের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনসহ দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপ্র্ণূ আলোচনা হওয়ার কথা রয়েছে। গত ৭ অক্টোবর থেকে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের […]
মার্কিন খ্রিস্টানদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের প্রতি নভেম্বর মাসে তার পক্ষে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নির্বাচিত হলে তাদের ধর্মীয় স্বাধীনতাকে ‘কঠোরভাবে’ সুরক্ষা করবেন বলে তার অঙ্গীকার ঘোষণা করেছেন।ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান বাইবেলকে গুরুত্ব সহকারে নেয় এবং যীশু খ্রীষ্টকে ত্রাণকর্তা ও প্রভু হিসেবে বিশ্বাস করে।সাবেক নেতা ট্রাম্প নিজে খুব কমই গির্জায় উপস্থিত হন,তিনি ধর্মীয় অধিকারের […]
তুরস্কে দাবানলে ১২ জনের প্রাণহানি

তুরস্কের কুর্দি প্রধান দক্ষিণ-পূর্বে এক ব্যাপক দাবানল ১২ জনের প্রাণহানি ও ৭৫ জনেরও বেশি আহত হয়েছে।শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।শুষ্ক অঞ্চলজুড়ে আগুনে শত শত প্রাণী মারা গেছে। আগুন সিরিয়ার সীমান্তবর্তী দিয়ারবাকির এ মারদিন নগরীর মধ্যে পোড়া ও কালো জমির বিশাল এলাকা ছেড়ে গেছে।স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, ১২ জন মারা গেছে ও ৭৮ জন আহত […]
মক্কা বিজয়ের দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) কাবা শরীফের

কাবা শরিফের চাবির রক্ষক সালেহ আল-শায়বার মৃত্যুপবিত্র কাবা শরীফের ১০৯তম অভিভাবক ও সাহাবী উসমান ইবনে তালহা (রা.)-এর বংশধর শায়খ সালেহ আল-শায়বা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কাবা শরীফের চাবি রক্ষক ছিলেন।স্থানীয় সময় শনিবার (২২ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর মসজিদুল হারামে শায়খ সালেহ আল-শায়বার জানাজা নামাজ আদায় করা হয়। […]
জার্মানিতে আরও ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে অ্যামাজন

প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যামাজন বুধবার জানিয়েছে, তারা জার্মানিতে আরও ১০ বিলিয়ন ইউরো বা ১ লাখ ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে৷ জার্মানিতে কর্মীসংখ্যাও এ বছর বাড়বে বলে জানিয়েছে তারা৷অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং সাবসিডিয়ারি অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর বিভিন্ন অবকাঠামো সম্প্রসারণ কাজে ৮.৮ বিলিয়ন ইউরো খরচ হবে৷ বাকি অর্থ লজিস্টিকস, রোবোটিকস ও দুটি নতুন কর্পোরেট অফিস তৈরিতে ব্যয় […]
বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ডের প্রতিশ্রুতি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন কলেজ থেকে বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড দিতে চান। এটা একটি প্রধান নির্বাচনী ইস্যু। কারণ, অভিবাসন বিষয়ে তার কঠোর দৃষ্টিভঙ্গি নমনীয় হয়েছে বলে মনে হচ্ছে।প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের সাথে বিবাহিত অভিবাসীদের জন্য নাগরিকত্বের ঘোষণা দেওয়ার কয়েক দিন পর অবৈধ সীমান্ত ক্রসিংয়ের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক কড়া অবস্থানে ভারসাম্য ফিরিয়ে আনতে বৃহস্পতিবার […]
দক্ষিণ কোরিয়াকে পুতিনের কড়া হুঁশিয়ারি

দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করেছেন যে দক্ষিণ কোরিয়া যদি যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তা হবে বড় ভুল।সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়া একে অপরকে সহযোগিতা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। দেশ দুইটির এমন প্রতিশ্রুতির পর দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার […]
হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ কামনা ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া

ইসলামের পঞ্চমতম স্তম্ভ হজ। শনিবার পবিত্র নগরী মক্কায় এই হজ পালিত হচ্ছে। এবারের হজে মক্কার অদূরে আরাফাতের প্রান্তরে সমবেত হয়েছেন প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম। তাদের উদ্দেশ্যে হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ মাহের বিন হামাদ।হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনাসহ নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।বাংলাদেশ […]
সিকিমে বৃষ্টি ও ভূমিধসে আটকা ১৫০০ পর্যটক

ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। বিশেষ করে রাজ্যটির উত্তরাঞ্চলে অবস্থা ভয়াবহ, যেখানে বন্যা ও প্রবল ভূমিধসে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি পর্যটক সেখানে আটকে পড়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভূমিধসের কারণে পর্যটনের জন্য বিখ্যাত মাঙ্গান জেলার লাচুং, লাচেনসহ বেশ কয়েকটি এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও […]