বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যা বললেন অমিত শাহ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগের বিষয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার চুপ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার গুজরাটের আহমেদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এসময় ১৮৮ জন হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব সনদ হস্তান্তর করা হয়।অমিত শাহ বলেন, সিএএ কেবল নাগরিকত্বের বিষয়ে নয় […]
ভারতে এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ

ভারতের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক নাবালিকা।রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে একটি পাবলিক বাসে করে ভুক্তভোগী নাবালিকা উত্তরাখণ্ডের মোরাদাবাদ থেকে রাজধানী দেরাদুনের আন্তঃরাজ্য বাস […]
ছাত্র-জনতার আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের তথ্য জাতিসংঘের রিপোর্টে

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী ‘অপ্রয়োজনীয়’ ও ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের ‘বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ আন্দোলন এবং সহিংসতার ঘটনা মোকাবিলায় অতিরিক্ত বল প্রয়োগ […]
ভারতে আবারও ধর্ষণের পর হত্যার ঘটনা

কলকাতার আরজি কর হাসপাতালে চিকিত্সক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গোটা রাজ্য তথা ভারতজুড়ে আলোড়নের মধ্যেই আবারও ঘটল ধর্ষণের পর হত্যার ঘটনা। এবার নৃশংসতার বলি ৩৩ বছর বয়সী এক নার্স।উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতাল থেকে উত্তরপ্রদেশ সীমান্তের কাছে নিজের বাড়িতে ফেরার সময় এক নার্সকে ধর্ষণ ও হত্যা করা হয়। এ ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে […]
বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, হিন্দুরাও নিরাপদে থাকবে: মোদি

১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হব। খবর এনডিটিভির।বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে […]
বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা

বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ হারাতে বসেছে মিয়ানমারের জান্তা বাহিনী। রাজ্যটির দক্ষিণ সীমান্তে পৌঁছে গেছে আরাকান আর্মি।মিয়ানমারে অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে দখল করে চলেছে একের পর এক গুরুত্বপূর্ণ শহর। এবার রাখাইন রাজ্যে সেনা সমর্থিত বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে বিদ্রোহী গোষ্ঠীটি। গওয়া শহরতলিতে হামলার মধ্য দিয়ে পৌঁছে গেছে […]
ইসরায়েলি হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। দখলদার দেশটির হামলায় গাজায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুই শ’ জনের মতো। খবর বার্তাসংস্থা আনাদোলুর।প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নতুন করে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়ে গত নয় মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে […]
কয়েক হাজার বন্দিকে আগাম মুক্তি দেবে যুক্তরাজ্য

কারাগার জনাকীর্ণ হয়ে পড়েছে, নতুন বন্দি রাখার জায়গা নেই। এ কারণে কয়েক হাজার কয়েদিকে সাজা পূরণ হওয়ার আগেই মুক্তি দিতে চলেছে যুক্তরাজ্য। সপ্তাহে এ ঘোষণা দিয়েছেন দেশটির নতুন বিচারমন্ত্রী শাবানা মাহমুদ।নতুন বিচারমন্ত্রী জানিয়েছেন, পুরুষ কয়েদিদের জন্য ব্রিটিশ কারাগারগুলোয় মাত্র ৭০০টি জায়গা খালি রয়েছে। ২০২৩ সাল থেকেই কারাগারগুলোর ৯৯ শতাংশ ধারণক্ষমতা পূরণ হয়ে রয়েছে। এ অবস্থায় […]
সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষায় জাতিসংঘের আহ্বান

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ-হামলা ও প্রাণহানির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে। এছাড়া যেকোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি।জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং […]
ট্রাম্পের সমাবেশে গুলির কারণ এখনো স্পষ্ট নয়

এফবিআই জানিয়েছে, যে গুলি চালিয়েছে, সে কখনোই সন্দেহের তালিকায় ছিল না। তার সমাজমাধ্যম ঘেঁটেও সন্দেহজনক কিছু মেলেনি।গুলি চলার ঘটনার পরেই মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা অপরাধীকে গুলি করে হত্য়া করে। কিন্তু প্রশ্ন উঠছে, গুলি চলার আগেই কেন নিরাপত্তারক্ষীরা অপরাধীকে চিহ্নিত করতে পারলেন না।সিক্রেট সার্ভিস এজেন্টরা জানিয়েছেন, ওই ব্য়ক্তি যে গুলি চালাতে পারে, তা তারা বুঝতেই পারেননি। […]