রাফা ক্রসিং থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার চায় মিসর

গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের রাফা ক্রসিং দিয়ে ফের তৎপরতা শুরু করার জন্য এর ফিলিস্তিনি পাশ থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার চায় মিসর।রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে, এই বৈঠকে মিশর নিজেদের দাবিতে অনড় ছিল বলে দেশটির দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।মে মাসে রাফা শহরে আক্রমণ শুরু করার সময় ইসরায়েল এই ক্রসিংটির ফিলিস্তিনি […]

যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলে পদত্যাগের হুমকি ইসরায়েলি দুই মন্ত্রীর

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধ বিরতি প্রস্তাব খোলাসা করেছেন তাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হলে ইসরায়েলের দুই উগ্র ডানপন্থি মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়ার ও ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছেন।অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন যে, হামাসকে ধ্বংস করার আগে যেকোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী।তবে পাল্টা অবস্থান ইসরায়েলের বিরোধী জোটের। যুদ্ধ বিরোধী এই […]

২৯৫ আসনে জিতবে ইন্ডিয়া জোট, দাবি কংগ্রেসের

ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ২৯৫টির বেশি আসনে জিতবে বলে দাবি করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার শেষ ধাপের ভোট গ্রহণ শেষে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতারা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক শেষে এসব কথা বলেন কংগ্রেস সভাপতি।দিল্লিতে খাড়গের বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫ আসন পাবে। […]

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরান

রাশিয়া ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ড্রোন সরবরাহ করার অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়ন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং বিপ্লবী গার্ডের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় তেহরান ব্লকটির সমালোচনা করেছে।ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি, বিপ্লবী গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে লক্ষ্য করে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে।ব্লকটির নতুন নিষেধাজ্ঞার আওতায় একটি […]

বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব ‘ইতিবাচক’ : হামাস

গাজার দক্ষিণাঞ্চলীয় অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে শুক্রবার ইসরায়েলের ওই যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ‘ইতিবাচক’ বিবেচনা করছে হামাস।আজ শনিবার এএফপি জানায়, যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর গতকাল সন্ধ্যায় […]

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সময়ের বিরুদ্ধে দৌড়ে’ আছে মানবতা : জাতিসংঘ

মানবতা যখন মারাত্মক ঝুঁকি এড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল উদীয়মান শক্তিকে সকলের মঙ্গলের জন্য ব্যবহারের ক্ষেত্রে সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা একথা বলেছেন।জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের (আইটিইউ) প্রধান ডরিন বোগদান-মার্টিন বলেন, ‘আমরা জিনিটিকে বোতল থেকে বের করে দিয়েছি।’জেনেভায় দুই দিনের এআই ফর গুড গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা সময়ের […]

ভারত সীমান্তের পাশে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল চীন

সিকিম থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট। সহজে রাডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে।ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান […]

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা : দ্বিতীয় তদন্ত রিপোর্টে যা আছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান রাইসি। তার মৃত্যুর পর নানা রকম প্রশ্ন ওঠে। যদিও ইরান কর্তৃপক্ষ বলছে, রাইসির হেলিকপ্টার কোনো রকম হামলা শিকার হয়নি, এটা নিখাদ দুর্ঘটনা।এই ঘটনা নিয়ে দ্বিতীয়বারের প্রকাশ করা তদন্ত রিপোর্টও ইরান দাবি করেছে, রাইসির হেলিকপ্টার […]

ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহার

ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করায় বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মাঝেই রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিল ব্রাজিল প্রেসিডেন্ট।বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, বুধবার এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে […]

বিশ্বে প্রথম কাঠের স্যাটেলাইট বানাল জাপান

বিশ্বে এই প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা। লুডো খেলার ছক্কার মতো দেখতে কিউব আকৃতির এই ছোটো স্যাটেলাইটটি আগামী সেপ্টেম্বরে মহাকাশে উৎক্ষেপিত হবে বলে আশা করা হচ্ছে।জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষকদের একটি টিম এবং সুমিতোমো ফরেস্ট্রি নামের একটি জাপানি কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি এই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি […]