পাসপোর্ট সংশোধনে নতুন নির্দেশনা

পাসপোর্টে তথ্যের গরমিল সংশোধন ইস্যুতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রটি পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের […]

আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ‘ট্রাডিশনাল সিকিউরিটি থ্রেটে’র পাশাপাশি ‘নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট’ প্রতিহত করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে তিনি বলেন, এখন নিরাপত্তার বিষয়টি অনেক বদলে গেছে। ডিজিটাল ডিভাইস যেমন আমাদের অনেক সুযোগ করে দিয়েছে। তেমনি সন্ত্রাস-জঙ্গিবাদ কিংবা অপরাধের ধারাটাও পাল্টে গেছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) সকালে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস […]

মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অসমান্য অবদান ছিলো: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমাদের বুদ্ধিজীবীরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, শিল্প-সাহিত্যের চর্চা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিবৃত্তিক পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন।আগামীকাল ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে বলেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের […]

বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব : সিইসি

বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কমিশনের সব সময় ইচ্ছা সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তাই সকল দলের প্রতি আহ্বান আপনারা সবাই নির্বাচনে আসুন। বিশেষ করে বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো। আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করুক।আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় […]

বাংলাদেশে ওমান ও ফ্রান্সকে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ওমান এবং ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে নবনিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বালুসি এবং ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মুসদুপি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি হামিদ এই আহ্বান জানান।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে […]

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ নেই

মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, সংঘাত কবলিত এলাকায় যৌন সহিংসতায় লিপ্ত থাকার অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের ৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশের ভিন্ন ভিন্ন নিষেধাজ্ঞার তালিকায় চীন, রাশিয়া, মিয়ানমার ও পাকিস্তানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম থাকলেও বাংলাদেশের কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম নেই।আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বৈশ্বিক […]

রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। বাংলাদেশে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লী জিমিং আজ প্রধানমন্ত্রীর সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী। কিন্তু তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়ে […]

আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর। একই সময় উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে দুপুরে ডিএমপির যুগ্ম-কমিশনার […]

সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সবসময়ই শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলি। আপনারা মিছিল, মিটিং করেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভাঙচুর, বিশৃঙ্খলা করলে […]

১০ ডিসেম্বর বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত মালিক সমিতির

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সভাকক্ষে ১০ ডিসেম্বর রাজধানীতে বাস চলাচল কেমন হবে এ বিষয়ে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত দেওয়া […]