নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩১৬৪ জন

৪১তম বিসিএসের নন-ক্যাডারে ৩ হাজার ১৬৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা […]

তেজগাঁওয়ে লাইনচ্যুত তিতাস কমিউটার, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ […]

বাংলাদেশ-ভারত সম্পর্ক অটুট রয়েছে: প্রণয় ভার্মা

মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ছবি দিয়ে স্থায়ী এক্সিবিশন সেন্টার চালু করলো ভারতীয় হাই কমিশন। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করে তারা। ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান হাই কমিশন।মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সাল থেকে এখনো অটুট রয়েছে দুই দেশের সম্পর্ক।কূটনৈতিক, বাণিজ্যিকসহ […]

ইসিতে ৪২ আপিল আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের প্রার্থীদের অবৈধ মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল কার্যক্রম শুরুর দিন মোট ৪২টি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা।তারা জানান, সকাল ১০টায় আপিল আবেদন শুরুর পর থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বমোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে রংপুর অঞ্চলের বুথে […]

বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে : প্রধানমন্ত্রী

নদীদূষণ বন্ধের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নদী বাঁচাতেই হবে। বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে।আজ সোমবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টারপ্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন অবলোকন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত-বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, নদী আমাদের বাংলাদেশের জন্য তেমন, […]

১০ ডিসেম্বর আ.লীগের সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন সভায়

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সমাবেশের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে দলটি। রোববার (৩ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ দিন সমাবেশটি করতে চায় ক্ষমতাসীনরা।সমাবেশের অনুমতির বিষয়টি […]

পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, পার্বত্য জেলাগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন ও এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার কর্তৃক […]

ওসির পর এবার সব ইউএনও বদলির নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করতে নির্দেশনার পর এবার সব উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সংস্থাটির উপ-সচিব মো. মিজানুর রহমান ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছেন।চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত […]

তিন মন্ত্রী ও সাকিব-নিক্সনসহ ১৫ জনকে ইসির শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৩ মন্ত্রী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবারের মধ্যেই শোকজের জবাব দিতে বলেছে ইসি।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে।তিন মন্ত্রীসহ যাদের শোকজ করা হলো- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম […]

সংসদ নির্বাচনে ৩০ দল, মনোনয়নপত্র জমা ২৭৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টি দল প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৭৪১ জন।বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষদিন (৩০ নভেম্বর) পর্যন্ত স্বতন্ত্র ও ৩০টি নিবন্ধিত রাজনৈতিক […]