ঈদযাত্রায় ড্রোনের মাধ্যমে দেওয়া হবে ট্রাফিক নির্দেশনা

ঘরমুখো মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমেও ট্রাফিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান মো. শাহাবুদ্দিন খান।রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে এসে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে […]

আজ থেকে ১১ দিন বন্ধ থাকবে মিতালী-বন্ধন-মৈত্রী এক্সপ্রেস

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।এরই প্রেক্ষিতে সময়মতো ট্রেন ছাড়া এবং শিডিউল বিপর্যয় নিরসনে রোববার থেকে আন্তঃদেশীয় তিনটি ট্রেন মিতালী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ হচ্ছে। এই তিন ট্রেন মোট ১১ দিন বন্ধ থাকবে।সম্প্রতি এক বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে […]

ঈদের ফিরতি যাত্রা : ১৫ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে যারা গ্রামে ফিরেছেন ছুটি শেষে তাদের কর্মস্থলে ফিরতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ১৫ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ শুক্রবার অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের অনলাইনে টিকিট সংগ্রহ করতে হচ্ছে।টিকিট কেনার প্রক্রিয়া সহজ করতে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে […]

রাজউকের নতুন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩-এর ধারা ৪(২) অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ […]

শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র

শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রের শপথ বাক্য পাঠ করান।একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান।এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল […]

সংহতি জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ মার্চ মাহমুদ আব্বাসকে এ চিঠি পাঠানো হয়।চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত বছরের ৮ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের নিরবচ্ছিন্ন গণহত্যা চলাকালীন শিশু, নারী এবং পুরুষ সহ নিরপরাধ প্রাণের মর্মান্তিক ক্ষতির জন্য আমি ফিলিস্তিনের সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের […]

নকলার ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে তথ্য কমিশনের সুপারিশ

তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য সরবরাহে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তথ্য কমিশন বাংলাদেশ।আজ বুধবার তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ৭ মার্চ প্রথম পৃষ্ঠার প্রথম কলামে তথ্য চেয়ে আবেদন করে […]

দেশে প্রথমবারের মতো সরকারিভাবে চালু হচ্ছে ইন্টার্নশিপ

দেশে প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্বপ্রথম চালু হতে যাচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে আগ্রহী হাজারের অধিক প্রার্থীর আবেদন থেকে বাছাই করা ১০ জনকে এ সুযোগ দেওয়া হতে যাচ্ছে।সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন করা হবে।এ সময় নতুন মনোনয়নপ্রাপ্ত ইন্টার্নদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রী মো. […]

প্রবাসীদের জন্য চ্যান্সেরি ভবনে রেস্ট রুম রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে বাংলাদেশ চ্যান্সেরি ভবন বা মিশনে সেবা নিতে আসা প্রবাসীদের জন্য পৃথক রেস্ট রুম নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার।প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা বিভাগের সচিব বলেন, ১৬৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে মিশরের কায়রোতে বাংলাদেশ […]

পদ্মা সেতু ঘুরে দেখলেন ভুটানের রাজা

পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন।পদ্মা সেতু দেখার পর রাজা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে গেছেন।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত তাকে পদ্মা সেতু ঘুরে দেখান।স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের […]