পদোন্নতি পেলেন পুলিশের ৭১ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৭১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সহকারী পুলিশ সুপার পদের এসব কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়।প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা […]

বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন : আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী বুধবার (১১ আগস্ট) থেকে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপিংমল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত […]

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান জোটের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) জোটের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রবিবার (৮ আগস্ট) আসিয়ান ডে উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি এ সহায়তা চান। আসিয়ান ঢাকা কমিটি আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল […]

আমার মা ছিলেন সবচেয়ে বড় গেরিলা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে সবচেয়ে বড় গেরিলা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা গেরিলাযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। আমি সবসময় বলি, আমার মা ছিলেন সবচেয়ে বড় গেরিলা। তিনি গোপনে গিয়ে ছাত্রদের সঙ্গে দেখা করতেন, দিকনির্দেশনা দিয়ে আসতেন। আমাদের বাড়িতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকও হয়েছে। ৬-দফা ছেড়ে অনেক নেতা চলেও গেছেন। আমার মা […]

১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব কিছু

বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। তবে, সড়ক পথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। খুলবে দোকান-শপিংমল। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি […]

মোস্তাফিজের প্রশংসায় বিশ্ব মিডিয়া

৪ ওভারে ১৫টিই ডট বল। উইকেট না পেয়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতা ম্যাচে ওই ডটবলগুলোই বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজ জয় করতে অনবদ্য ভূমিকা রেখেছে। মোস্তাফিজের এই স্পেল এখন বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বার্তা সংস্থা এপির নিউজে মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করে বলা হয়, মোস্তাফিজের কাটার ও স্লো ডেলিভারির কারণেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যনরা বিভ্রান্ত হয়েছেন। মূলত তার বোলিং […]

সিরিজ জয়ের ইতিহাস; অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়া টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। ১২৭ রানের মামুলি স্কোর নিয়েও ১০ রানে জয় পেল টাইগাররা। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

বিচারপতি এ কে এম ফজলুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান (৭৬) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী আনিসুল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম বিচারপতি ফজলুর […]

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’ পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

২০২১ সাল থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ পদক চালু করেছে সরকার। প্রথমবারের মত স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, কৃষি ও পল্লী উন্নয়ন এবং রাজনীতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট নারীকে এ পদক দেওয়া হবে। ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে টাঙ্গাইলের জয়া পতি (মরণোত্তর), ‘কৃষি […]

দেশের প্রতি কল্যাণমূলক কাজ করে গেছে কামাল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি কল্যাণমূলক কাজ করে গেছে শেখ কামাল। ওই বেঁচে থাকলে যুব সমাজের জন্য অনেক অনেক কাজ করে যেতে পারতো।বৃহস্পতিবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে তিনি যুক্ত হন। যুব ও ক্রিড়া মন্ত্রণালয় […]