ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি

পদ্মা সেতুর পিলারে আবারও ফেরি ধাক্কা দিয়েছে। তবে এবার পিলারের পাইল ক্যাপের কোনো ক্ষতি হয়নি। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটগামী ‘কাকলী’ নামের একটি ফেরি। এ নিয়ে সম্প্রতি সেতুর পিলারে চতুর্থবারের মতো ফেরির ধাক্কা লাগল।এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) […]

কেউ আইনের ঊর্ধ্বে নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদেরও শাস্তি হবে।জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ বাহিনীর দুই একজন […]

শতভাগ যাত্রী নিয়ে ১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন

করোনা পরিস্থিতিতে বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট থেকে দেশজুড়ে সব ধরনের গণপরিবহন চালু হচ্ছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সড়ক নৌ ও রেলপথে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ গণপরিবহন চলাচল করতে পারবে। পর্যটন, বিনোদন ও কমিউনিটি সেন্টারে আসন সংখ্যা ৫০ ভাগ ব্যবহার করে চালু করা যাবে। করোনা […]

পুলিশ সদরদপ্তর থেকে ৭১ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশ সদরদপ্তর থেকে ৭১ অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পাওয়া ৭১ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) এক আদেশে তাদের নতুন কর্মস্থলে বদলি করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার (৮ আগস্ট) […]

১৯ আগস্ট থেকে খুলছে পর্যটনকেন্দ্র, চলবে সব গণপরিবহন

আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রও খুলে দিচ্ছে সরকার। একই সঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও উঠে যাচ্ছে।আগামী ১৯ আগস্ট থেকে বিনোদনকেন্দ্র ও গণপরিবহন পুরোপুরি খুলে দিয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়- ১. যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল […]

সরকারি চাকরি প্রার্থীদের বয়স ছাড়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

করোনার কারণে সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমা যাদের শেষ হয়ে গেছে বা শেষ যাচ্ছে তাদের জন্য ২১ মাস ছাড় দিচ্ছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স […]

করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ (লকডাউন) দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। করোনা সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে সরকারের পরবর্তী কৌশল কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘দুটি কৌশলই আমরা অবলম্বন করব। একটা হলো বিধিনিষেধ বা লকডাউন […]

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে নতুন প্রকল্প

মুক্তিযুদ্ধের ইতিহাস রোধে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প। এজন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একটি প্রকল্প উপস্থাপন করা হবে। আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ থেকে প্রকল্পটির প্রস্তাব করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। অন্যদিকে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী […]

জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান

দেশের ২৮তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আজ সোমবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। নসরুল হামিদ জানান, এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। […]

পরিস্থিতি বুঝে আবার কঠোর লকডাউন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে। আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চুক্তি স্বাক্ষর […]