আজ বিশ্ব পরিবার দিবস

১৫ মে বিশ্ব পরিবার দিবস। পরিবারের প্রতি দায়িত্ববোধ কেমন হওয়া উচিত, পারিবারিক বন্ধন ও পরিবারের গুরুত্ব সম্পর্কে ধারণা এবং বাস্তবিক অর্থে পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মে বিশ্ব পরিবার দিবস হিসেবে ঘোষিত হয়। জাতিসংঘ ১৯৯৪ সালকে বিশ্ব পরিবার বর্ষ ঘোষণা করেছিল। […]

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড লু

গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে গণমাধ্যমকর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীদের সঙ্গে বৈঠকে করেন ডোনাল্ড লু।মঙ্গলবার দুপুরে এ বৈঠক শুরু হয়।এসময় আমেরিকা পক্ষ থেকে বৈঠকে অংশ নেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, চিফ অফিস স্টাফ ন্যাথানিয়াল হাফট, ব্যুরো অব ইন্টেলিজেন্ট এন্ড […]

বনানী কবরস্থানে সমাহিত রনো

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার আকবর খান রনোর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে রনোকে সমাহিত করা হয়।এর আগে বেলা দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।সকাল ১০টার দিকে হায়দার আকবর […]

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইন্দো-প্যাসিফিক স্থলবাহিনীবিষয়ক সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিতে সোমবার যুক্তরাষ্ট্রে গেছেন।সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৪-১৬ মে পর্যন্ত অনুষ্ঠেয় দ্যা ল্যান্ড ফোরসেস প্যাসিফিক (এলএএনপিএসি) সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া’র বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য […]

৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে সৌদি সরকারের তাগিদ

দেশ স্বাধীনের পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দিয়েছে সৌদি সরকার। এ বিষয়ে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।রোববার দুপুরে রাজধানীর নিকুঞ্জে হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান […]

৩৭ শতাংশ হজযাত্রীর এখনো ভিসা হয়নি

চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তবে বেশিরভাগ হজযাত্রীদের ভিসা সম্পন্ন না হওয়ায় দ্বিতীয় দফায় আবেদনের সময় বাড়ানো হয়েছিল শনিবার পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট […]

ডিসেম্বরে বঙ্গবন্ধু রেলসেতুর উদ্বোধন

অবশেষ পুরোপুরি দৃশ্যমান হলো প্রমত্ত যমুনার বুকে দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেলসেতু। এই রেলসেতু নির্মাণের সর্বশেষ ৪৯ নম্বর স্প্যানটি স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন যমুনার বুকে সগর্বে দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। এটি বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশের যমুনা নদীর দুই প্রান্তে দুটি প্যাকেজে নির্মিত হচ্ছে। ডিসেম্বর মাসের শেষ […]

বিমানঘাঁটিতে বৈমানিক জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রামের পতেঙ্গা বিমানবাহিনীর ইয়াক-১ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিমানবাহিনীর ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে মুহাম্মদ আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিমানবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করে। পরে তিন বাহিনীর পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।অনুষ্ঠানে […]

হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। ভোর সোয়া চারটার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪০৯ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশে রওনা হন।এরপর সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমান দ্বিতীয় ফ্লাইটে সৌদি যান‌ ৪১৭ জন। ভোর সাড়ে ৫টায় এই ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এরপর সকাল ৮টায় ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধন […]

হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর

হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। এ সময় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এতে হজযাত্রীরা অংশ নেন।ধর্মমন্ত্রী বলেন, বিমানে যাতায়াতের সময় হজযাত্রীরা যেন কোনো ধরনের অসহায়ত্ববোধ না করেন কিংবা অস্বস্তিতে না পড়েন সেদিকে দৃষ্টি রাখতে হবে।হজযাত্রা যেন নিরাপদ […]