হজ শেষে দেশে ফিরেছেন ৭৪১৪ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত সর্বমোট ২০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ৪১৪ জন হাজি। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটের মধ্য দিয়ে বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেন তারা। রোববার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই সংখ্যক হজযাত্রীরা দেশে ফিরেছেন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে রোববার এই তথ্য […]
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রবিবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে […]
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী : যেসব সড়কে সীমিত থাকবে যান চলাচল

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে আজ রোববার (২৩ জুন) দুপুর সোয়া দুইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যোগ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা উপলক্ষে রাজধানীর বেশকিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে শনিবার (২২ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্লাটিনাম […]
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।রোববার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর ডেপুটি স্পিকার বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ […]
নয়াদিল্লি থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (পালাম) বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।টানা তৃতীয় মেয়াদে […]
দেশে ফিরেছেন প্রায় ৪ হাজার হাজি, ৩৫ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। দুই দিনে প্রায় চার হাজার হাজি দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, গত ২০ জুন থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। শনিবার সকাল পর্যন্ত ১০টি ফ্লাইটে দেশে […]
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।আজ শনিবার সকালে বঙ্গভবনে গিয়ে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।এ সময় তিনি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাবাহিনী […]
হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৭ হাজি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটে ৪১৯ জন হাজি আজ দেশে ফিরেছেন। আজ শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটটি অবতরণ করে।এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পোস্ট ফ্লাইট অপারেশনস এর শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।আগত হাজিদের বিমানের বোডিং গেটে ফুল দিয়ে […]
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের শত শত মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। বাংলাদেশে সোমবার ঈদুল আজহা উদযাপিত হবে।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ শনিবার জানান, রাষ্ট্রপতি তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহে সকাল সাড়ে […]
প্রাণিসম্পদ মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে

মারধরপ্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমার শূরকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে আরেক কর্মকর্তা আজিজুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে রাজধানীর পরীবাগ এলাকার দিগন্ত টাওয়ারে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমানের বাসার লিফটে এ ঘটনা ঘটে।শনিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।শুক্রবার এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় আজিজুল […]