সভা-সমাবেশের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচনি প্রচারণা ব্যতীত সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে- এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা […]

‘রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হয়নি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে’

‘রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হচ্ছে না, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দোহা সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মানবাধিকার পরিস্থিতি এবং ৭ জানুয়ারির নির্বাচন সামনে রেখে নাগরিক পরিসর সংকুচিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে […]

বিচারপতিদের নিয়ে বিষোদগার করা হচ্ছে: প্রধান বিচারপতি

মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) বিএনপি নেতা নিপুণ রায়ের জামিন শুনানিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, প্রধান বিচারপতিসহ বিচারকদের নিয়ে ক্রমাগত বিষোদগার হচ্ছে, যা নিয়ে একপক্ষ নিন্দা জানাচ্ছে, আরেক পক্ষ ষড়যন্ত্র খুঁজছে। বিএনপির আইনজীবীরা যদি আদালত ও বিচারপতি নিয়ে বক্তব্যে সতর্ক না হয়, তাহলে তো অন্যরাও একই পথ নেবে।প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিএনপির আইনজীবী নেতাদের উদ্দেশে […]

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে দ্বিতীয় দিনের শুনানি শুরু

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনের মতো আপিল আবেদনের ওপর শুনানি চলছে। দিনের শুরুতেই ১৮ জনের শুনানিতে ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি ১২ জনের মধ্যে কারও কারও প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারও কারও আপিলের আদেশ পেন্ডিং রেখেছে কমিশন।সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন […]

আজ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না, এ বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এ বৈঠক হবে।ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে সাত লাখ সদস্য ভোটের মাঠে কাজ […]

ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি হলে পুরো আসনের ভোট বাতিল: ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি করা হলে পুরো আসনের নির্বাচন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১০ ডিসেম্বর) এক পরিপত্র জারি করে এমনটি জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা পরিপত্রে বলা হয়েছে, কতিপয় ক্ষেত্রে কমিশনের নির্বাচনী কার্যক্রম বন্ধ করার ক্ষমতা: গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ এর […]

শিডিউল বিপর্যয়ে ২০টি ট্রেন

বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও রেল স্টেশন এলাকায় এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ১৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো কাটেনি ট্রেনের শিডিউল বিপর্যয়। ঘটনার পর থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজধানীর সঙ্গে দেশের সব স্থানের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে।এ সময় অন্তত ২০টি […]

সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, রোদের দেখা মিলবে শনিবার

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’এর প্রভাবে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আগামীকাল শনিবার (৯ ডিসেম্বর) থেকে রোদের দেখা মিলবে। আর ধীরে ধীরে তাপমাত্রা কমে শীত নামবে। এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বৃষ্টি […]

৪০ দিনে ২৬৭ অগ্নিসংযোগ, পুড়েছে ১৬২ বাস

বিএনপি ও বিরোধীদের ডাকা ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন থেকে আজ সকাল পর্যন্ত মোট ৪০ দিনে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। যার মধ্যে ১৬২টিই বাসে আগুন দেওয়ার ঘটনা।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের শুক্রবারের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক কয়েকটি স্থাপনাসহ […]

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যেকোনো অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে মস্কো বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। আর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) ব্যাতিত অন্য কোনো নিষেধাজ্ঞাকে বৈধ বলে মনে করে না বলেও জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সংবাদিক ফোরাম আয়োজিত […]