মন্ত্রী ও সচিবদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

৫ বছর একত্রে কাজ করে সর্বাত্মক সহযোগিতার জন্য মন্ত্রিসভার সদস্য এবং সচিবদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফ করেন মাহবুব হোসেন।বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগসমূহের […]

ভূমি ব্যবহারে প্রতি উপজেলায় মাস্টারপ্ল্যান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমি ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক উপজেলায় একটি মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকটি অনুষ্ঠিত হয়।মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনার […]

যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, তাদের উপেক্ষা করতে পারি না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি। তাই আমরা তাদের উপেক্ষা করতে পারি না এবং করিও না। আমরা তো এজন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করি।সোমবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার। আমরা তাদের অগ্রাহ্য করতে পারি না। আমরা করিও না। আমাদের […]

ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় বাড়ালো ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে আবেদন করতে সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা পূর্বনির্ধারিত সময়ে আবেদন করেনি সেসব পর্যবেক্ষক সংস্থা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত […]

অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য ব্যবহার করা যাবে না

অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য-উপাত্ত কেউ ব্যবহার করতে পারবে না- এমন বিধান রেখে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে […]

আওয়ামী লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দল তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না, কারণ জনগণই তাঁর শক্তি।তিনি বলেন, ‘দেশের জনগণ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে আমি ক্ষমতায় থাকার জন্য তোষামোদের রাজনীতি করতে পারি না।আজ রোববার গণভবনে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে […]

সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ বাংলাদেশের

পশ্চিমাদের চাপ উপেক্ষা করেই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দিকে আগাচ্ছে বাংলাদেশ। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচন পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক মহলসহ বিদেশি দূতদের আমন্ত্রণ জানানো হয়েছে।শনিবার ভারতীয় বাংলাদেশি হাইকমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।তিনি বলেন, ‘শুক্রবার ৫০টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের […]

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

চলতি বছরে অনুষ্ঠিত দেশের ১১টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সকল বোর্ড চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।পরে, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে […]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দল মনোনীত প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশ দিয়ে বলেছেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৬ নভেম্বর) গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় […]

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ ভারত। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার ওপর জোর দিয়েছে দেশটি। শুক্রবার (২৪ নভেম্বর) দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এই অবস্থান জানিয়েছেন।দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচারিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র […]