বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার

দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে আবারও বসছে জনপ্রিয় ‘সুপার সেল কার বাজার’। সফল আয়োজনের প্রথম দুই সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পদার্পণ করা এই জমজমাট হাট শুক্রবার সকাল ১০টা থেকেই ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।বসুন্ধরা গ্রুপের বিশ্বমানের আধুনিক ভেন্যু আইসিসিবি-তে আয়োজিত এই হাটে নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড […]

বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চোখ বেঁধে, গুলি করে, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলা দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় এ সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।তিনি বলেন, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও […]

আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে: রুশ রাষ্ট্রদূত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।বুধবার বিকেলে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এসব কথা […]

মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যেতে আবারও ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো তিনি সরাসরি এই বার্ষিক অধিবেশনে অংশ নিতে পারছেন না। একইসঙ্গে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।আল জাজিরার এক সূত্রের বরাতে এএফপি […]

স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

ভিসা ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। নতুন নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট ভিসায় যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখন আর একই ভিসায় স্বামী, স্ত্রী বা সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, স্টুডেন্ট ভিসার পাশাপাশি অস্থায়ী ভিসায় থাকা অভিবাসীদের জন্য ভিসা পরিবর্তনের প্রক্রিয়াও […]

সৌদির পাশে মালয়েশিয়া ॥ পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য: আনোয়ার

ইসলামের পবিত্রতম নগরী মক্কার কাছে ড্রোন প্রতিহত করার ঘটনায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, মক্কার নিরাপত্তা ও পবিত্রতা হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।এক ফেসবুক পোস্টে আনোয়ার বলেন, মক্কা আল-মুকাররামার কাছে ড্রোন সফলভাবে প্রতিহত করার খবর তিনি অনুসরণ করছেন। মক্কার বাসিন্দা ও সেখানে অবস্থানরত মুসল্লি-তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত […]

মালয়েশিয়া দিবসে ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান

কোনো অঞ্চল বঞ্চিত নয়, কোনো জনগোষ্ঠী বিচ্ছিন্ন নয়, কোনো নাগরিক পিছিয়ে থাকবে না’ এই অঙ্গীকারে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও বৈচিত্র্যের শক্তিকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে।১৬ সেপ্টেম্বর […]

রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বারভিডার কর্মসূচি

রিকন্ডিশন্ড ও ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে শোরুম বন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।বারভিডার ঘোষিত কর্মসূচির আওতায় সংগঠনের সদস্যদের সব শোরুম দিনব্যাপী বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে সদস্যদের বিক্রি করা গাড়ির নিবন্ধন কার্যক্রম বন্ধ […]

না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় চীনের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এক বলও না গড়িয়ে বাতিল হয়ে গেছে। তবে তাতে বাংলাদেশের চিন্তার কারন ঘটেনি। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।বৃহস্পতিবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে বৃষ্টির পর আম্পায়াররা তিন দফায় মাঠ পরিদর্শন করলেও পরিস্থিতি উন্নত হয়নি। বাধ্য […]

ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগমন উপলক্ষে ৪২ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বরাত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, […]