দুর্গাপূজায় আসছে ইবনাত সালমা ও আকাশ সেনের গান

বাঙালির সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজার আনন্দকে দ্বিগুণ করতে আসছে নতুন একটি উৎসবের গান। এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইবনাত সালমা এবং ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার আকাশ সেন জুটি বেঁধে নিয়ে আসছেন তাদের নতুন গান ‘বাজে ঢোল’। দুর্গাপূজার আমেজ, আনন্দ আর ঢাকের তালের মেলবন্ধনে তৈরি এই গানটি উৎসবের দিনগুলোতে শ্রোতাদের মাঝে দারুণ […]

অন্তরালে থেকেই না ফেরার দেশে নায়িকা মিঠু মুখোপাধ্যায়

শেষ দেখা গিয়েছিলো ‘আশ্রিতা’ সিনেমায়। ব্যস ওখানেই ফুলস্টপ দেন ক্যারিয়ারে। এরপর রুপালী পর্দায় যেমন তেমনি শোবিজের সঙ্গেও সম্পর্ক সাঙ্গ করে থিতু হন মুম্বাই শহরে। সকলের অন্তরালে সেখানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন সুচিত্রা পরবর্তী উত্তমের নায়িকা মিঠু মুখোপাধ্যায়। মৃত্যুকালে গুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিলো ৭১ বছর।জানা গেছে, দীর্ঘদিন ধরেই মিঠু ক্যান্সারে […]

উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, শাটডাউন ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।এর আগে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চুয়েট শিক্ষার্থীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।এ সময় তালা ঝুলিয়ে […]

ধানমন্ডি লেকে বিপণন পরামর্শকের মরদেহ, তদন্তে পুলিশ

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।মৃতের নাম জাবেদ আহামেদ (৫১)। তার স্থায়ী ঠিকানা বনানীর ১৩ নম্বর রোডের ১২২ নম্বর বাড়িতে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের এক নম্বর রোডের ৫৫৬/৬৭ নম্বর বাসায় বসবাস করছিলেন। তার বাবার […]

জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে ২০–২৫ ভরি সোনা ছিনতাই

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে আজ সোমবার সন্ধ্যায় জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহত দুজন হলেন অন্তর সরকার (২৫) ও তাঁর ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। তাঁদের দুজনের পায়ে গুলি লেগেছে।আহত অন্তর সরকার বলেন, হযরতপুর বাজারে তাঁদের জুয়েলারির দোকান রয়েছে। সন্ধ্যায় […]

শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে ৫০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি।এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি দিয়েছেন। সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস […]

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের সামরিক চাহিদা মেটাতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাকিস্তানসহ ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সহায়তা দেওয়া হতে পারে বলে তিনি জানান। রোববার (২০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে বরাতে এই খবর জানিয়েছে ডন।হাকান ফিদান জানান, সৌদি আরবের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর গুরুতর আক্রমণ ঘটছে এবং […]

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ কথা জানান।এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি […]

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বলে সোমবার (২১ সেপ্টেম্বর) জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।সফরে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে চীনের […]