বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দেশজুড়ে বৃষ্টিপাতের দাপটে কমেছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে তীব্র গরমের অনুভূতিও কমেছে। তবে এখনো ৩৪ ডিগ্রির ঘরেই রয়েছে তাপমাত্রা। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট […]

মরদেহ রাখার জায়গা নেই ঢামেকের মর্গের হিমঘরে, আদালতের দ্বারস্থ পুলিশ

ধারণ ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে। অভিযোগ আছে, ঢাকার দুই সিটি করপোরেশনের অসহযোগিতায় কারণেই দীর্ঘদিনেও দাফন হচ্ছে না বেওয়ারিশ মরদেহ। এমন বাস্তবতায় এসব মরদেহের শেষ পরিণতির সিদ্ধান্ত জানতে আদালতের দারস্থ হয়েছে পুলিশ।দুই কোটিরও বেশি মানুষের এই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই নাম পরিচয়হীন মরদেহের ঠাঁই হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালের […]

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব

ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ […]

ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই।শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের […]

শাপলা প্রতীকের জন্য লড়াই করবে এনসিপি: সারজিস

নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষ বা কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদের শাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে। যেহেতু আইনগতভাবে শাপলা দিতে কোনো বাধ্যবাধকতা নেই, সেহেতু স্বাধীন একটি প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না।শুক্রবার (৩ অক্টোবর) রাত দশটার দিকে […]

ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ২৮৮ জনে পৌঁছেছে।শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬৬ হাজার ২৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন […]

ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা উপকূলের আন্তর্জাতিক জলসীমায় আরও একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে চার জন নিহত হয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, নৌকাটি মাদক বহন করছিল এবং হামলাটি তার নির্দেশেই পরিচালিত হয়।শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে (আগে যার নাম ছিল টুইটার) দেওয়া এক পোস্টে হেগসেথ হামলার একটি ভিডিও প্রকাশ করে বলেন, ঘটনাটি ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক […]

চীনে নারী পাচার চক্র: কীভাবে চলছে এবং কারা দায়ী?

সম্প্রতি দেশে ফিরেছেন হেলেনা (ছদ্মনাম)। তিনি জানিয়েছেন, চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয় তরুণীদের। বাংলাদেশ থেকে শুরু হওয়া এই চক্র নির্বিঘ্নে চলছে। হেলেনা বলেন, “আমাকে এবং আমার বান্ধবীকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে চীনে পাঠানো হয়েছিল। দেশে ফিরলেও আমার বান্ধবী নীলা এখনো আটকা। পাচারকারীরা এখন আমাকে ব্যবহার করে আরও তিন-চারজন তরুণী পাঠাতে চাচ্ছে। আমি চাই না […]

আগাম জামিন: আপনার নিরাপত্তার আইনি পথ

আগাম জামিন আপনাকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পরের ঝামেলা থেকে রক্ষা করে। এটি আপনার অধিকার এবং স্বাধীনতা সুরক্ষিত রাখে। বিশেষত যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে থাকে, তখন আগাম জামিন আপনাকে জেল থেকে বাইরে থেকে আইনি লড়াই চালানোর সুযোগ দেয়। যদি আপনি সচেতন না হন এবং কোনো আগাম পদক্ষেপ না নেন, তাহলে দীর্ঘমেয়াদে বড় ধরনের আইনি […]

দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (০৪ অক্টোবর) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৯ সেপ্টেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশের বাজারে স্বর্ণের দাম নতুন সমন্বয় অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের এক […]