সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (২০ অক্টোবর) ভোরে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।নিহতের নাম হাসান বাবু (২০)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, হাসান বাবু চার বছর আগে উন্নত জীবনের আশা সৌদি আরব যান। সে গত চার বছর ধরে […]
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর […]
শাহজালাল বিমানবন্দরও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে: ইএবি সভাপতি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী, রপ্তানিমুখী শিল্প সংশ্লিষ্ট ও বৈদেশিক ক্রেতারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম।তিনি বলেছেন, এই ধরনের ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও নিরাপত্তা ঝুঁকির মধ্যে […]
ভোটের মাঠে থাকবে ৯০ থেকে ১ লাখ সেনা: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।সভা শেষে ইসি সচিব […]
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২টি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি যৌথভাবে খোলাচিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা। সেই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, আইন সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা জানিয়েছে।হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এই খোলা চিঠি […]
অভ্যুত্থানের পর রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিকদের মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। তারপরও রাজনীতিকদের মাঝে যে অনৈক্য, তা অত্যন্ত হতাশাজনক।সততা প্রতিষ্ঠা ব্যতীত […]
হংকংয়ে সমুদ্রে পড়ল কার্গো বিমান, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হংকংয়ের বেসামরিক বিমান চলাচল (সিএডি) বিভাগ। খবর বিবিসির।বোয়িং নির্মিত এই বিমানটি এমিরেটসের ফ্লাইট নম্বর ইকে ৯৭৮৮ নামে দুবাই থেকে হংকং আসছিল। সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটের দিকে বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে সমুদ্রে পড়ে […]
আমার মনে হয় ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন যেমন আছে তেমনই রেখে উভয়পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (২০ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট রোববার সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত।ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি […]
দেশ ছেড়ে পালাননি, যুক্তরাষ্ট্র সফরের কারণ জানালেন বাপ্পী চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক বাপ্পী চৌধুরী গত মাসেই পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উঠে―দেশ ছেড়ে নাকি পালিয়েছেন তিনি! এসব নিয়ে এবার কথা বলেছেন এ অভিনেতা।সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের একটি সংবাদমাধ্যমে নায়ক বাপ্পী স্পষ্ট করে জানান, দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে, বাপ্পী […]
এমপিওভুক্ত শিক্ষকরা ৯ দিন ধরে শহীদ মিনারে, আজ আমরণ অনশনে

দাবি আদায়ে টানা ৯ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবির বিষয়ে গতকাল (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান করা হবে। কিন্তু […]