এবারের গণভোট একটি ঐতিহাসিক সুযোগ : রিজওয়ানা

গণভোটে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তবেই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা সূচিত হবে।সোমবার (২২ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন […]

তারেক রহমানের দেশে ফেরার দিন ১০ রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে […]

বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য […]

গানম্যান পেলেন এনসিপির ৬ নেতা

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ নেতাকে গানম্যান দেয়া হয়েছে। তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন।জানা গেছে, এই তালিকায় রয়েছেন- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী […]

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভারতজুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির। সোমবার (২২ ডিসেম্বর) নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। তার দলের নাম, ‘জনতা উন্নয়ন পার্টি’। দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়ার কারণে মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়ককে সাসপেন্ড করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।এমন সিদ্ধান্তে ‘অপমানিত’ বোধ করা হুমায়ুন সাসপেন্ড […]

এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর […]

প্রথম আলোর কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৫ আসামি কারাগারে

দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন- নাইম ইসলাম, সাগর ইসলাম, আহাদ শেখ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, জাহাঙ্গীর, সোহেল মিয়া, হাসান, মোহাম্মদ রাসেল, আব্দুল বাকের শেখ ওরফে আলামিন, রাশেদুল […]

দিপু দাস হত্যার ঘটনায় ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এর আগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গ্রেপ্তার ১২ আসামির তিন […]

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশে ভরি কত?

বিশ্ববাজারে সোমবার (২২ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে ধারাবাহিক চাহিদা বৃদ্ধির প্রভাবে স্বর্ণের এই ঊর্ধ্বগতি দেখা যায়। একই ধারায় রুপার দামেও নতুনআজ (সোমবার) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে […]

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পেল চীন

সাগরের নিচে এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পেয়েছে চীন। শানডং প্রদেশের ইয়ানতাই শহরের অন্তর্গত লাইঝৌ উপকূলের কাছে এই খনি পাওয়া গেছে। এর ফলে লাইঝৌয়ের মোট প্রমাণিত স্বর্ণের মজুত বেড়ে ৩ হাজার ৯০০ টনেরও বেশি হয়েছে, যা দেশটির মোট মজুতের প্রায় ২৬ শতাংশ। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।এর মাধ্যমে চীনে স্বর্ণের মজুত ও উৎপাদনের ক্ষেত্রে […]