রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ’লীগের ৬ নেতা আটক বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে: এরদোয়ান বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক : গভর্নর পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, এবার পরকীয়ার অভিযোগ জাল দলিলে জমি দখল প্রমাণিত হলে কারাদণ্ড-অর্থদণ্ড; জমি ফিরে পেতে আদালতে যেতে পারেন প্রকৃত মালিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশে ভরি কত?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশে ভরি কত?

বিশ্ববাজারে সোমবার (২২ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে ধারাবাহিক চাহিদা বৃদ্ধির প্রভাবে স্বর্ণের এই ঊর্ধ্বগতি দেখা যায়। একই ধারায় রুপার দামেও নতুন
আজ (সোমবার) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৩ দশমিক ০১ ডলারে পৌঁছে যায়। এর আগে লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৪২০ দশমিক ০১ ডলার স্পর্শ করে। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৬ দশমিক ৭০ ডলারে ওঠে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬৮ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক উত্থান। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি, নিরাপদ বিনিয়োগের প্রবাহ এবং নিম্ন সুদের হার এই ঊর্ধ্বগতিকে ত্বরান্বিত করেছে।
এদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়, যা এর আগে লেনদেনের এক পর্যায়ে নতুন রেকর্ড ৬৯ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছিল।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১৩৮ শতাংশ। সরবরাহ ঘাটতি, শিল্প খাতে বাড়তি চাহিদা এবং শক্তিশালী বিনিয়োগ প্রবাহ এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে দেশেও স্বর্ণের দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। আজ দেশের ববাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে রেকর্ড ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories