নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই : সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের ওপর যে অপবাদ দেওয়া হচ্ছে, তা থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে একটি সঠিক ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। আর এটি সম্ভব কেবল আইনের […]
আমি দাদুর পাশে থাকতে চাই, আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খালেদা জিয়াকে ‘দাদু’ সম্বোধন ও তার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি প্রকাশ করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাইমা রহমান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমি ‘দাদু’র পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই।পোস্টে তিনি আরও লিখেছেন, দাদুকে নিয়ে […]
৭ ঘণ্টায় ১২ লাখ টাকারও বেশি সহযোগিতা পেলেন তাসনিম জারা

নির্বাচনি তহবিল সংগ্রহের সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট তিনি এ তথ্য জানান।ডা. তাসনিম জারা বলেন, ‘মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা […]
গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ও দ্বীপটি আমাদের থাকতেই হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় ও ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপটিতে বিশেষ দূত নিয়োগের পরে এমন মন্তব্য করলেন তিনি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এমন মন্তব্য ও গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগের মাধ্যমে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধ উসকে দিলেন ট্রাম্প। বিশাল এই […]
বন্দি নারীদের ওপর লেলিয়ে দেয়া হয় কুকুর, করা হয় শারীরিক নির্যাতন

ইসরায়েলের হাইফায় অবস্থিত ডেমন কারাগারে আটক ফিলিস্তিনি নারীরা মারধর ও জোরপূর্বক হিজাব খুলে নেওয়াসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এসব অভিযোগ তুলে ধরে। এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা আনাদোলু।বিবৃতিতে বলা হয়, কারা কর্তৃপক্ষ বন্দি নারীদের জোর করে কারাগারের উঠানে নিয়ে […]
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।এর আগে সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ […]
সঞ্চয়পত্রের মুনাফা হার আরও কমছে, কী হবে মধ্যবিত্তের

সঞ্চয়পত্রকে একটি নিরাপদ বিনিয়োগ ও মাসিক আয়ের উৎস হিসেবে বিবেচনা করেন মধ্যবিত্তরা। কিন্তু সেখানে সরকারের ‘কাটছাঁটের’ চিন্তা। এতে আরেক দফা কমবে সঞ্চয়পত্রের মুনাফার হার। ফলে কমবে গ্রাহকের লাভের অংশ। মাত্র ছয় মাস আগে প্রথম দফায় সুদের হার কমানো হয়। আগামী ১ জানুয়ারি থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন করে সুদের হার কমাতে একটি প্রস্তাব তৈরি […]
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে আজ থেকে বিক্রি হবে স্বর্ণ

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করেছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।সোমবার (২২ ডিসেম্বর) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি […]
এবার আরেক আর্জেন্টাইনকে দলে ভেড়াতে চায় মেসির মায়ামি

ফরাসি ক্লাব পিএসজি থেকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর ২০২৪ সালে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি অ্যাথলেতিকো মাদ্রিদ থেকে উড়িয়ে আনে আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পলকে। এবার আরও এক আর্জেন্টাইন তারকার দিকে হাত বাড়িয়েছে এমএলএস চ্যাম্পিয়নরা। মেসির জাতীয় দল সতীর্থ জিওভানি লো সেলসোকে রিয়াল বেতিস থেকে নিয়ে আসতে চায় ইন্টার। তথ্য আর্জেন্টাইন […]
রোনালদোর আরেকটি ট্রফি থেকে পিএসজির ইতিহাস, কেমন ছিল বিশ্ব ফুটবলের ২০২৫

শেষের পথে আরেকটি বছর—২০২৫। এই বছরে নানা ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। গত ১২ মাসে উয়েফার বিভিন্ন প্রতিযোগিতাতেই মোট ১৮টি শিরোপা নির্ধারিত হয়েছে, যা মাঠের ভেতরে ও বাইরে অসংখ্য নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল। ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি। নারী ফুটবলেও দেখা গেছে অভূতপূর্ব […]