জবিতে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বে ৮৫ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হবে। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা।এবার বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদে ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী। সে হিসেবে আসন প্রতি লড়বে ৮৫ জন।ঢাকার মধ্যে জগন্নাথ […]
ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে উদ্ভাবিত এক-দুইটি রেডিওফার্মাসিউটিক্যালের মাধ্যমে ৩০ ধরনের ক্যানসারের চিকিৎসা করা সম্ভব।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে এসলামি বলেন, দেশটিতে ক্যানসারের প্রকোপ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ক্যানসার চিকিৎসায় কাজ করা বিভিন্ন মেডিকেল গ্রুপকে এক হয়ে কাজ করার […]
নৌযানসমূহকে সাবধানে চলাচলের পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

দেশের নদী অববাহিকা আজ শুক্রবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। ফলে দৃষ্টিসীমা কমে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার সকাল ৯টা থেকে […]
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর ও ৩০০ ফিটসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। প্রায় ১৭ বছর পর […]
আজ শুভ বড়দিন

আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। আনুমানিক দুই হাজার ২৫ বছর আগের এ দিনেই জন্ম নেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যিশু ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার […]
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে নেমেই মুঠোফোনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদে ধন্যবাদ।মুঠোফোনে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন; বিশেষ করে […]
ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি ইকবাল মান্দ বানু

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বরণ করে নেন স্বজন ও দলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল […]
কম্বোডিয়ায় হিন্দু দেবতার মূর্তি ভাঙা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল ভারত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় এক হিন্দু দেবতার মূর্তি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। একইসঙ্গে এই ঘটনাটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে কড়া নিন্দাও জানিয়েছে দেশটি। চলমান থাই–কম্বোডিয়া সীমান্ত সংঘাতের মধ্যে মূর্তি ভেঙে ফেলার এই ঘটনা ঘটে। নয়াদিল্লি বলেছে, এমন কাজ বিশ্বের কোটি ভক্তের অনুভূতিতে আঘাত করে, এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়। একইসঙ্গে দুই দেশকে সংলাপ […]
তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।রাজধানী তাইপাইয়ের ভবনগুলো ভূমিকম্পে কাঁপলেও এগুলো অক্ষত আছে। ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি।তাইয়ানের চিপমেকার টিএসএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প শক্তিশালী […]
নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে মান্নার পক্ষে শুনানি করেন […]