আওয়ামী লীগের সাবেক এমপিসহ তিন নেতার জামিন

বরিশাল সদর আসনের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও জামিন লাভ করেছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক […]

শত্রুর অস্ত্রে থাকা নিজেদের প্রযুক্তিই এখন ঘুম হারামের কারণ ইউরোপের

নির্ভুল গতিনিয়ন্ত্রণের জন্য তৈরি অস্ট্রিয়ার একটি ক্ষুদ্র সেন্সর পৃথিবীজুড়ে এক বিস্ময়কর প্রভাব সৃষ্টি করেছে। হংকংয়ের একটি কোম্পানির কাছে বিক্রি হওয়ার কিছু সময় পর সেটি ইউক্রেনে পাওয়া যায় একটি ড্রোনের ভেতরে। মূলত রাশিয়া থেকে উৎক্ষেপণ করা একটি দীর্ঘপাল্লার সামরিক ড্রোনের ভেতরে ছিল এই প্রযুক্তি। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে নিজেদের প্রযুক্তিতেই নিজেরা আক্রমণের […]

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়েও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। এরপর ক্রিকেট বিশ্বের বড় ইভেন্ট ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটিতে সরাসরি যোগ্যতা অর্জন নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ।১৪ দলের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য ২০২৭ সালের ৩১ […]

তারেক রহমানের সঙ্গে সেদিন কী কথা হয়েছিল মান্নার?

একই দিনে রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়, আর স্মৃতির পাতায় গভীর এক শূন্যতা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ১৭ ফেব্রুয়ারি। আর ঠিক এই দিনেই ২০০৮ সালে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার দাপুটে নায়ক মান্না। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলেও দর্শকের হৃদয়ে এখনো […]

প্রশ্ন ফাঁসের ঘটনা আর ঘটবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ক্ষেত্রে লং জাম্প নয়, আমাদের পোল জাম্প দিতে হবে। প্রশ্ন ফাঁসের ঘটনা আর ঘটবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম পাল্টানো হবে না, রিভিউ করা হবে। আমরা পেছনের বিষয় নিয়ে কথা বলবো না, বলবো ভবিষ্যত নিয়ে। শিক্ষা ব্যবস্থাকে কার্যকর […]

২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই

তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আঞ্চলিক প্রতিনিধিত্বের চিত্র। তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের অন্তত ২৫টি জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখা হয়নি। আবার কিছু অঞ্চল তুলনামূলক কম আসন পেয়েও মন্ত্রিসভায় উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব পেয়েছে। ফলে এটি শুধু একটি প্রশাসনিক কাঠামো নয়, বরং রাজনৈতিক বার্তা […]

গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে এবার নেই কোনো মন্ত্রী

গাজীপুর জেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হলেও এবার কোনো সংসদ সদস্যকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদে অন্তর্ভুক্ত করা হয়নি। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে গাজীপুরবাসীর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও এ সিদ্ধান্তে স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন। গাজীপুর জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। পূর্বের মন্ত্রিসভার সদস্য নির্বাচনের সময় প্রতিবার গাজীপুর থেকে কাউকে মন্ত্রী […]

গাজীপুরে ২০ হাজার ৬শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-১

গাজীপুরের গাছায় ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়ারু (৩৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজারের ভূষিরমিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।‎‎র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা […]

ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভেঙে দেওয়া হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নেতা তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের গেজেটে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি […]

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষমতাসীন বিএনপি সরকারের ২৪ জন। মঙ্গলবার বিকেল ৪টার পরে শপথ নেন তারা। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—১. এম রশিদুজ্জামান মিল্লাত২. অনিন্দ্য ইসলাম অমিত৩. মো. শরিফুল আলম৪. শামা ওবায়েদ ইসলাম৫. সুলতান সালাউদ্দিন টুকু৬. ব্যারিস্টার কায়সার কামাল৭. মো. আমিনুল হক৮. নুরুল হক নুর৯. ইয়াসের খান চৌধুরী১০. এম […]