ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, নাখোশ ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। সোমবার (১৩ এপ্রিল) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত।গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো […]
মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার আহ্বান শি জিনপিংয়ের

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। চীনের সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।শি জিনপিং বলেন, অঞ্চলটির সব দেশের নাগরিক, […]
ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

জুলাই গণঅভ্যুত্থানে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আরও তিন দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম শুনানি নিয়ে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন।গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। […]
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা। এদিকে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশস্ত করেছে জ্বালানি বিভাগ।ইআরএল কর্মকর্তাদের তথ্য […]
শোভাযাত্রা ও পিঠাপুলির আয়োজনে কুবিতে নববর্ষ উৎসব

বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি […]
মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ

বাংলা নববর্ষ উপলক্ষে চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছিল। তবে পাঁচটি মোটিফের চারটিই আটকে গেছে মেট্রোরেলের স্থাপনায়।নববর্ষকে স্বাগত জানাতে আজ সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে […]
ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার শুরু

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে আবারও নতুন করে বিচারকাজ শুরু হয়েছে। এর আগে এক বিচারকের সঙ্গে জড়িত বিতর্কের কারণে আগের বিচার প্রক্রিয়া মাঝপথে ভেস্তে গিয়েছিল।ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরই তিনি মারা যান। অভিযোগ রয়েছে, তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের অবহেলার কারণেই আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের মৃত্যু হয়েছে।২০২০ […]
হাসপাতালে মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা গুরুতর অসুস্থ। তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি।সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শ্বাশুড়ির অসুস্থতার কথা জানিয়ে তিনি লেখেন, ‘সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। কারণ সে এখন ক্রিটিক্যাল অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রর একটি হাসপালে আছেন।এ বিষয়ে একটি […]
বৈশাখী সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা মিম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তার অভিনীত অধিকাংশ সিনেমাই দর্শকমহলে প্রশংসিত। দীর্ঘদিনের ক্যারিয়ারে সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে তাকে। আর সাধারণত কাজ নিয়েই আলোচনা ও শিরোনামে থাকেন এ অভিনেত্রী।অভিনেত্রী মিম কাজ নিয়ে ব্যস্ত থাকলেও পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। ফেসবুকে বিভিন্ন সময় নিজের ক্যারিয়ার সংক্রান্ত […]
২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশু নিশ্চিত হামে ও বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা […]