গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টস কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০.১৪ মিনিটে গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টস কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের […]

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি শীর্ষ আলেমদের

ঐতিহ্য বাহী কহরদরিয়া তুরাগ নদের তীরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি শীর্ষ আলেমদের।শনিবার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সভা শেষে সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।এছাড়া, বিশ্ব ইজতেমা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীর ইজতেমা ময়দান সাদপন্থিদের ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় আলেমরা।শনিবার (২৪ অক্টোবর) হেফাজতে […]

টঙ্গীতে চলন্ত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

গাজীপুরের টঙ্গী গাজীপুরায় গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।টঙ্গী […]

ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা

মডেলিং, অভিনয় ও সৃজনশীল শিল্পচর্চাকে সঙ্গী করে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন ফ্লাভিয়া ইসলাম। গত আট বছরের অভিজ্ঞতা, নানা চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মধ্যেও তিনি থেমে থাকতে চাননি। তাঁর লক্ষ্য আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। ইংরেজি মিডিয়ামে শিক্ষিত ফ্লাভিয়া ইসলামের রয়েছে ভারতীয় শিকড়। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি ইভেন্ট […]

নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ

মোশাররফ করিম অভিনীত বাংলাদেশের জনপ্রিয় দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজ দুটি নির্মিত হয়েছিল হইচই বাংলাদেশ প্ল্যাটফর্মের জন্য। হইচইয়ে মুক্তির পর এবার সিরিজ দুটি দেখা যাবে আরও এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। মহানগর সিরিজটির নাম একই থাকলেও নতুন সংস্করণে বদলে গেছে বোহেমিয়ান ঘোড়া সিরিজের নাম। সিরিজটির নতুন নাম […]

টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’

ঢাকা শহরের একটি একান্নবর্তী পরিবারের টানাপোড়েনের গল্পে তৈরি হয়েছে মিনি সিরিজ ‘মায়ার সংসার’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. ওমর ফারুক। ২৬ অক্টোবর থেকে ইউটিউবে শুরু হবে সিরিজটির প্রচার। দেখা যাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সপ্তাহের সোম ও মঙ্গলবার দুপুর ১২টা থেকে। মায়ার সংসার নাটকের গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। এই পরিবারে রয়েছে মা-বাবা, তিন সন্তান ও […]

রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা

আগামী ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনব্যাপী রাশিয়ান হাউজে দর্শনীর বিনিময় সিনেমা প্রদর্শনী হবে। এতে দর্শক চাহিদার কথা মাথায় রেখে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ এবং তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাসহ মোট চারটি সিনেমার প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ২৯ অক্টোবর বিকাল ৩টা, ৪টা ও ৬টা থেকে প্রদর্শনী চলবে। ৩০ অক্টোবর ÔFilm Fiesta Take 06Õ-এ […]

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে […]

সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সৌদি আরবে হামলায় নিহত মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহেদের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।এ সময় তিনি বলেন, নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পরে সরকারি সহায়তার চেক […]

দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

সৌদির রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।মরদেহ বহনকারী বিমানটি শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ১২মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদ। তিনি বগুড়ার শাহজাহানপুরের রফিকুল ইসলামের ছেলে।২২ অক্টোবর […]