প্রধানমন্ত্রী চীনা ব্যবসায়ীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন : বিডা চেয়ারম্যান

চীনের ব্যবসায়ীদের ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারাতে প্রথম শিল্প-কারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা এ চ্যালেঞ্জ গ্রহণও করেছেন।শনিবার (২৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।আশিক […]
বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায়

ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হতে চলেছে। আজ (শনিবার) দিবাগত রাত থেকে কাল সকাল পর্যন্ত রয়েছে তিন গ্রুপের শেষ ছয়টি ম্যাচ। এরপরই ৪৮ দলের টুর্নামেন্ট ৩২ দলের নকআউট প্রতিযোগিতায় রূপ নেবে। এখন পর্যন্ত ২৮টি দেশের নিশ্চিত হয়েছে বিশ্বকাপের শেষ ৩২। এ ছাড়া ১২ দেশের বিদায় এবং ৮টি দল নকআউটের সমীকরণ মেলানোর দৌড়ে আছে।আগামীকাল রোববার সকালেই […]
চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক ওই বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক দু’টি চুক্তি ছাড়াও ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।এর আগে বিকেলে দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী […]
সব বাহিনী দিয়ে তদন্ত করে ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো

সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
আইসিএপিপি’র সভায় যোগ দিতে ঢাকা ছাড়ছেন বিএনপির দুই প্রতিনিধি

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) এবং আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আগামী ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত এ সভা […]
৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের

চলমান আন্দোলন আরও বেগবান করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে […]
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল-স্বপ্নার পক্ষে হাইকোর্টে লড়বেন হাফিজুর রহমান

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা। তিনি বলেন, কিছু প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। সেগুলো সম্পন্ন […]
বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ফলে ডলার শক্তিশালী হচ্ছে। এতে সুদবিহীন সম্পদ স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮২ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে […]
পারমাণবিক বাহিনী গড়ার ঘোষণা দিলেন কিম জন উন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন তার দেশের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে ১০ হাজার টন ওজনের নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।বুধবার (২৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নামপো বন্দর নগরীতে ‘চোয়ে হিয়ন’ নামের ৫ হাজার টন শ্রেণির একটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিম […]
জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল

রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময়ে দেশটির দখলে থাকা দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিনবার্ন স্পিট এলাকায় রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ফলে যুদ্ধক্ষেত্রে নতুন চাপের মুখে পড়েছে মস্কো।রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) রাতভর ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের একটি তেল ডিপোতে আগুন […]