রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

রাজধানী ঢাকার যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় এ তথ্য। রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শনিবার (১৮ জুলাই) পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।বৈঠকে রাজধানীতে যানবাহনের […]

রংপুরে টাপেন্টাডলের বড় চালানসহ দুজন গ্রেপ্তার

রংপুরে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান আটকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু মৌজার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪’শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।রবিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত […]

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল […]

শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার কারণেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি

শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।রবিবার (১৯ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেছেন, চব্বিশের এই উত্তাল দিনগুলোতে […]

স্থানীয় নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রুহুল কবির রিজভী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ব্যাপারে ক্ষমতাসীন বিএনপির অবস্থান কী, সাংবাদিকরা তা জানতে চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে।রবিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকরা এ […]

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।মরহুমের […]

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তালিকা পাওয়া গেছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে।রবিবার (১৯ রবিবার) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।তিনি বলেন, খসড়া তালিকায় ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া […]

শাপলা চত্বর হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে আসামিদের মধ্যে- সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরের নামও রয়েছে। […]

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা।সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক […]

কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ‘ধ্বংসাত্মক’ ড্রোন হামলা ইরানের

কুয়েতে অবস্থিত দুটি ‘মার্কিন সামরিক স্থাপনায়’ বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এই হামলায় অন্য স্থাপনায় আঘাতের পাশাপাশি কুয়েতের একটি বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়।একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, যেকোনও আগ্রাসনের জবাবে ‘ধ্বংসাত্মক ও চূড়ান্ত’ প্রতিক্রিয়া জানাবে […]