রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

রংপুর নগরীতে বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)।শনিবার (২২ […]
মালয়েশিয়ায় গুগলের ডেটা সেন্টার, অবকাঠামো ব্যয় নিজেই বহন করবে কোম্পানি

মালয়েশিয়ায় গুগলের প্রথম ডেটা সেন্টার নির্মাণে প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামোর ব্যয় স্থানীয় জনগণের ওপর চাপাবে না প্রতিষ্ঠানটি। সেলাঙ্গরের এলমিনা বিজনেস পার্কে নির্মাণাধীন এ ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় ট্রান্সমিশন লাইন ও সাবস্টেশন নির্মাণের ব্যয় গুগল নিজেই বহন করবে।গুগল এশিয়া-প্যাসিফিকের গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রিন্সিপাল কেন সিয়াহ বলেছেন, স্থানীয় অবকাঠামো উন্নয়নের ব্যয় নিজেদের বহন করার বিষয়ে গুগল […]
বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদন, ইতিবাচক পদক্ষেপ বলছে মালয়েশিয়ার শিল্প খাত

বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে পুরোপুরি অনলাইন ব্যবস্থা চালুকে স্বচ্ছতা, সুশাসন ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে মালয়েশিয়ার শিল্প খাত। নতুন এ ব্যবস্থায় নিয়োগকর্তাদের বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে আর সরকারি দপ্তরে গিয়ে ম্যানুয়ালি আবেদন জমা দিতে হবে না।মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স ফেডারেশনের (এফএমএম) সভাপতি জ্যাকব লি চোর কোক বলেন, ফরেন ওয়ার্কার্স […]
হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কাল শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই মানচিত্রের ছবি শেয়ারও করেছেন তিনি।এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্ক অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “সামনে ইরান খুব বাজেভাবে হারতে যাচ্ছে […]
বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা ৬ মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন: অমিত শাহ

ধর্মীয় নিপীড়নের’ কারণে যারা বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব (সংশোধনী) আইনের (সিএএ) অধীনে আবেদন করেছেন, তারা আগামী ছয় মাসের মধ্যেই নাগরিকত্ব পাবেন। শুক্রবার (২১ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় এমন ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটা আমার প্রতিশ্রুতি। […]
সিগারেট বাকি না দেওয়ায় দেখে নেওয়ার হুমকি’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের অভ্যন্তরে সিগারেট বাকি না দেওয়ায় এক দোকানিকে ‘পরে দেখে নেওয়া ও ছুরি জাতীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চারুকলা বিভাগের এক শিক্ষার্থী বিরুদ্ধে। তিনি সংশ্লিষ্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের কাছে নিরাপত্তা চেয়ে অভিযোগ দেন ভুক্তভোগী দোকানি জসীম শেখ।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন সংলগ্ন লিচু […]
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক সম্পর্ক চায়।ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। তবে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শুধু ভারত না, কোনো দেশের সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে আমরা কোনো কিছু করতে পারি না।শনিবার (২২ আগস্ট) […]
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছেশনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ […]
জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী।শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভার নতুন সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান […]
দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ।রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ […]