শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যে এক নতুন মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিখ্যাত বাণিজ্য প্রদর্শনী ‘মিহাজ’ (MIHAS)-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী উদ্বোধনের পর এক আন্তরিক পরিবেশে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডক্টর আহমদ জাহিদ বিন হামিদী বিএমসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট আরফাতুর রহমান আপেলকে পাশে নিয়ে নিজ হাতে এক স্মৃতিমধুর সেলফি তোলেন।
বিশ্বের ১০০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের সরকারি নেতৃবৃন্দ, অর্থনৈতিক বিশ্লেষক ও শীর্ষ ব্যবসায়ীদের উপস্থিতিতে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই মহামিলনমেলায় বাংলাদেশ থেকে বিএমসিসিআই-এর ১৬ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং যৌথ উদ্যোগ বাড়ানো নিয়ে নিবিড় মতবিনিময় করেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হয়। বৈঠকে হাই কমিশনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, রেমিট্যান্স প্রবাহ ও বাণিজ্য ঘাটতি দূরীকরণ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
বিএমসিসিআই নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এ ধরনের সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনা উন্মোচনে বড় ভূমিকা রাখবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories