শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা মুন্সিগঞ্জের শ্রীনগরে দাদীর বিরুদ্ধে নাতিকে ছুড়ে ফেলার অভিযোগ নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর মাটি চাপা দেয়া নারীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে দাদীর বিরুদ্ধে নাতিকে ছুড়ে ফেলার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে আপন দাদীর বিরুদ্ধে। উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী মুক্তা বেগমের (৪৫) বিরুদ্ধে তার নাতিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মুক্তা বেগমের ছেলে নিরব খানের ২ বছর বয়সী পুত্র সন্তান নাফিন খানকে ওপর থেকে ছুড়ে মাটিতে ফেলায় শিশুটি আহত হয়।
শিশুটিকে ছুড়ে ফেলার একটি সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কাননীসার গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, এ ঘটনায় শিশুটির মা সোনালী আক্তার (২০) বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কাননীসার গ্রামের তোফায়েল খানের ছেলে নিবর খানের সঙ্গে পার্শ্ববর্তী কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের মরহুম সিদ্দিক শেখের মেয়ে সোনালীর সঙ্গে প্রথম প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুরি মুক্তা বেগম পুত্রবধূ হিসেবে সোনালীকে মেনে নিতে পারছিলেন না। এনিয়ে মাঝে মধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হয়ে আসছিল। গত সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তা বেগম ক্ষিপ্ত হয়ে তার নাতি নাফিন খানকে (২) দুই হাত দিয়ে তুলে মাথার ওপর থেকে মাটিতে ছুড়ে ফেলে। এতে শিশুটির কোমড়ে আঘাতপ্রাপ্ত হয়। পরে শিশুকে মা তার বাবার বাড়ির স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। অথচ শিশুটির বাবা নিরব খান চুপচাপ থাকে। নিরব খান রাজমিস্ত্রির কাজ করে।
সোনালী আক্তার বলেন, প্রায় সময়ই তার শাশুরি তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। ওই দিন আমার ছেলেকে দুই হাত দিয়ে মাথার ওপর থেকে মাটিতে ছুড়ে ফেলে। আমার ছেলের তো কোন দোষ নেই। ছেলের কান্না শুনে ঘর থেকে দৌড়ে এসে উদ্ধার করি। তিনি আরো বলেন, শাশুরির এ ধরণের কর্মকান্ডে তার শ্বশুর ও স্বামী কোন প্রতিবাদ করেন না। এখন তিনি অসুস্থ ছেলেকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন।
এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে শিশুটির বাবা নিরব খানের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত মুক্তা বেগমের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর জানান, শিশু ছুড়ে ফেলা অনমানবিক কাজ। শিশুটি তো কোন অপরাধ করেনি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories