শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন বিরোধী দল পালামেন্টে গিয়ে সুন্দর সুন্দর কথা বলেন অনেক তাদের কথা প্রধানমন্ত্রী তারেক রহমানেরও মন গলে যায়। কিন্তু বাইরে গিয়ে ১৯৭১ সালের রুপ ধারণ করে। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ভবাণীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, বিরোধী দল বিভিন্ন স্থানে অশালিন বক্তব্য দিচ্ছে। যারা ৫ আগষ্ট দেশে ছেড়ে পালিয়েছে তাদের সাথে বিরোধী দলের অনেক বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়। তিনি আরও বলেন, ভবাণীগঞ্জ মা বোনেরা মুরব্বীরা বেহেশতের টিকেট নেয়নি বলে আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। ভবিষ্যত এ ধরনের টিকেট না দিতে এবং সর্তক থাকতে উপস্থিত দলীয় নেতাকর্মীর প্রতি আহবান জানান।
শহীদ মাজহারুল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপতত্ত্বাবাধয়ক প্রকৌশলী নাহিদ উজ জামান খান, প্রকল্প পরিচালক ছামিউল হক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড: হাছিবুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories