বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

প্রায় অর্ধশত নেতাকর্মীকে ওমরা হজ্বে পাঠালেন নেত্রকোণার এমপি লুৎফুজ্জামান বাবর

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

নেত্রকোনা -৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মাধ্যমে এই প্রথম বারের মত, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী তিনটি উপজেলা ও মদন -মোহনগঞ্জের দুইটি পৌর কমিটির, বিএনপির মূলদল, যুবদল, ছাত্রদলের সভাপতি/ সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্য সহ মোট ৪৭ জনের একটি কাফেলা (দল) ২২ সেপ্টেম্বর/২৬ ইং , মঙ্গলবার রাতে ওমরাহ হজ্জ পালন করার জন্য পবিত্র মক্কা শরীফ ও মদিনা শরীফে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা হয়েছেন।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলায় বিএনপি সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ স্বাধীন এবং খালিয়াজুরী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন ” এই আসনের ৩ থানার মোট ১৫ টি ইউনিটের নেতাকর্মী সহ মোট ৪৭ ওমরা পালনের জন্য যাচ্ছি এর মধ্যে খালিয়াজুরী উপজেলার আমরা ১১ জন আছি । তারা হলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুজ্জামান তরু, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।
এছাড়া রয়েছে কাফেলায় মদন উপজেলা থেকে ১৭ জন হলেন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপদেষ্টা রমজান মাস্টার, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।
মোহনগঞ্জ উপজেলার ১৮ জন হলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক উপজেলা সদস্য সচিব টিপু সুলতান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান খান চৌধুরী, সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজমুস সাদী চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ ও সাবেক সদস্য সচিব জাকির আহমেদ বাবু।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও কাফেলায় রয়েছেন।
ওমরাহ হজ্জ পালন শেষে ৪ অক্টোবর /২৬ ইং তারিখ দেশে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা যায়।
উক্ত কাফেলার (দলের) সার্বিক দায়িত্ব পালন করিবেন, এমপি মহোদয়ের পিএস মির্জা মোঃ হায়দার আলী এবং তিনি জানান এমপি মহোদয় চান এই আসনের নেতারা ধর্মীয় অনুশাসনে মেনে চলুক।তাই তার আসনের ৪৭ জন নেতাকর্মীকে ওমর পালনের সুযোগ করে দিয়েছে।তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories