ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জর্ডান কেন্দ্রীয় বিএনপি। দিবসটি উপলক্ষে জর্ডানের রাজধানী আম্মানের ইন্ডাস্ট্রি এরিয়া মদিনা আল ছানাইয়ায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া এবং কেক কাটা হয়।
মাহবুবুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোস্তফা শেখ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহমদ আলী মুকিব। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আশরাফুল আলম। সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত এবং দলীয় সঙ্গীতের পর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জর্ডান কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা সাংবাদিক রাশেদ কাদের, সিনিয়র উপদেষ্টা আব্দুল আজিজ খান, সভাপতি খান মো. লিটন, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন, সহ-সভাপতি জসীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আখতার হোসেন, প্রচার সম্পাদক রবিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply