মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান’ বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন : হুইপ দুলু নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা পরিষদের ভবন উদ্বোধন মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা আধুনিকায়নে এডিবি’র ঋণ অনুমোদন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা পরিষদের ভবন উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

নেত্রকোণার মোহনগঞ্জে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন করেছেন নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিক ভাবে এ ভবনের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, বিএনপি নেতা মাহবুবুর নবী শেখ, সিরাজ উদ্দিন তালুকদার ও শাহআলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছয় কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ওই চারতলা ভবন নির্মাণ করে। তবে উদ্বোধনের ফলকে মারাত্মক ভুল পরিলক্ষিত হয়। সেখানে নির্মাণ কাজের উদ্বোধনের কথা বলা হলেও বাস্তবে নবনির্মিত ভবন উদ্বোধন হবে। এ নিয়ে উদ্বোধনের পরপরই ফলকে ওই ভুল নিয়ে নেতাকর্মীসহ উপস্থিতিদের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইকরাম হোসেন বলেন, ভুল হয়েছে। ফলক লাগানোর পরও আমরা বুঝতে পারিনি। পরবর্তীতে উদ্বোধনের পর আলোচনা সমালোচনা শুরু হলে আমাদের চোখে পরে। ফলকের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories