বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় দরজা খুলতেই ধোঁয়া, জানলা দিয়ে কার্নিশে বাংলাদেশি দম্পতি; মোবাইলের আলোয় মিলল উদ্ধার নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ৯ মৃত্যু, একই ভবনে একাধিক হোটেল ঘিরে উঠছে প্রশ্ন কলকাতার নিউ মার্কেটের হোটেলে আগুন: নিহত ৯; প্রাণে বাঁচলেন তিন বাংলাদেশি ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল আমিরাত মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের লরির ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত কলকাতার হোটেলে বিস্ফোরণে ৯ বাংলাদেশির মৃত্যু দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে: দীনেশ ত্রিবেদী বগুড়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সিরাজুল হক তালুকদার স্মরণী পুরস্কার ও নগদ অর্থ প্রদান

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১ বার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় টাইগাররা।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট জিতে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ভারত ছাড়া এশিয়ার কোনো দলই এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। তবে অসিদের ডেরায় সিরিজ জিততে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলার পর ৭১ বছর পর, ২০১৮ সালে এসে সিরিজ জিতে ভারত।
অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের দ্বিতীয় সফরেই সিরিজ জয়ের সুযোগ উঁকি মারছে বাংলাদেশের সামনে। অসিদের বিপক্ষে সিরিজ জিততে শেষ টেস্ট ড্র বা জিতলেই হবে টাইগারদের। তবে হেরে গেলেও সিরিজ হারবে না বাংলাদেশ। তখন ১-১ সমতা সিরিজ শেষ করতে পারবে নাজমুল হোসেন শান্তর দল। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক বড় অর্জন হিসেবে লিপিবদ্ধ থাকবে।
দ্বিতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমিদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট বিক্রির গ্রাফও উর্ধ্বমুখি, এমনটা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories