শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত জাকির হোসেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত জুলফিকার আলী।
সৌদি প্রবাসী শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ইলেকট্রনিক বাইকে করে কাজে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি মালবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে জিজানের মুসলিয়া শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার প্রায় তিন ঘণ্টা পর তার মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন ওই হাসপাতালেই চাকরি করতেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories