শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ নিহত-৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) এ ঘটনা ঘটে।
দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত বাকি তিনজন পর্যটক ছিলেন। ঘন গাছপালা দিয়ে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস জানায়, বিমান চালক এবং তিন নারী আগুনে পুড়ে মারা গেছেন। এএফপির সঙ্গে আলাপকালে পুলিশের একটি সূত্র জানায়, নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম এবং জি১ নিউজ সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, তিন নারী পর্যটক কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।
দুর্ঘটনাটি তিজুকা বনের ভেতরে পাহাড়ের ওপর অবস্থিত চীনা প্যাগোডার প্রতিকৃতি ‘ভিস্তা শিনেসার’ কাছাকাছি ঘটেছে, যা দর্শনীয় স্থানের জন্য পরিচিত। রিও ডি জেনিরোতে এটি দুই মাসের ব্যবধানে দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আমেরিকান গায়ক অলিভার ট্রিসহ ছয়জন মারা যান।
পর্যটকদের মধ্যে শহরের মনোরম দৃশ্য দেখার জন্য হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। শনিবারের দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে এক্স বার্তায় জানান, তিনি ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories