রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

জর্ডানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি পোশাক শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার

জর্ডানের একটি পোশাক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী আক্তার নামের এক বাংলাদেশি নারী শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
জানা গেছে, জর্ডানের সাইবার সিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার ‘রিচ পাইন’ কোম্পানিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিটের শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ইরবিদের কিং আবদুল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যক্তিগত জীবনে শিল্পী আক্তার এক কন্যাসন্তানের জননী ছিলেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বর্তমানে ওই কোম্পানির পক্ষ থেকে মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories