রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

আকস্মিক দুঃসংবাদে থমকে গেছে লিওনেল মেসির পরিবার। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বাবাকে শেষ বিদায় জানাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে আর্জেন্টিনায় ফিরে গেছেন মেসি।
বাংলাদেশ সময় শনিবার (৮ আগস্ট) দুপুরের পর হোর্হে মেসির মৃত্যুর খবর আসে। দীর্ঘদিন ধরে একটি প্রাণঘাতী রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অসুস্থ বাবার পাশে থাকার জন্য বিশ্বকাপের পরও মেসি আর্জেন্টিনায় থেকে গিয়েছিলেন। বিশ্বকাপ শেষে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে না ফিরে আলাদাভাবে নিজ দেশ রোজারিওতে গিয়ে বাবার সঙ্গে সময় কাটান তিনি।
পরে মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শুরু হওয়ায় মেসিকে আবার যুক্তরাষ্ট্রে ফিরতে হয়। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপেও খেলছিলেন তিনি। কিন্তু বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর আর যুক্তরাষ্ট্রে থাকার মতো পরিস্থিতি ছিল না। ক্লাবের পক্ষ থেকে দ্রুত তার আর্জেন্টিনা ফেরার ব্যবস্থা করা হয়।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যার পর ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হন মেসি। দীর্ঘ ভ্রমণ শেষে বাংলাদেশ সময় রবিবার (৯ আগস্ট) ভোর পাঁচটার পর রোজারিওতে পৌঁছান তিনি। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে বাবার শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন মেসি।
হোর্হে মেসির শেষকৃত্য ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে আয়োজন করা হবে বলে জানা গেছে। তবে প্রিয় তারকার বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রোজারিওতে মেসির বাড়ি ও সমাধিক্ষেত্রের আশপাশে ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে। কাছ থেকে বিদায় জানানোর সুযোগ না পেলেও তারা প্রিয় খেলোয়াড় ও তার পরিবারের প্রতি সমর্থন জানাতে সেখানে জড়ো হচ্ছেন।
বাবার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ করে মেসি আবার ইন্টার মায়ামিতে ফিরবেন বলে জানা গেছে। তবে তার ফেরার বিষয়ে কোনো সময়সীমা বেধে দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। বাবাকে হারানোর এই কঠিন সময়ে মেসির পাশে থাকার বার্তাই দিয়েছে মায়ামি।
শুধু ইন্টার মায়ামি নয়, মেসির সাবেক ও বর্তমান ক্লাবগুলোর পক্ষ থেকেও এসেছে সমবেদনা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিওয়েলস বয়েজসহ বিভিন্ন ক্লাব মেসি ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে।
এর মধ্যেই বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মাঠে নামা হয়নি মেসির। বাংলাদেশ সময় রবিবার ভোরে লিগস কাপের ম্যাচে মনতেরের বিপক্ষে খেলেছে মায়ামি। নিয়মিত অধিনায়ককে ছাড়া মাঠে নামা দলটি শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায়।
মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের আগে বিশেষ আয়োজন করে ইন্টার মায়ামি। দু’দলের খেলোয়াড়, কর্মকর্তা ও স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা এক মিনিট নীরবতা পালন করেন। মায়ামির খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। পুরো ম্যাচজুড়েই ছিল শোকের আবহ।
এরপর ম্যাচের ৩২তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল। বক্সের বাইরে ক্যাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান আর্জেন্টাইন এই মিডফিল্ডার। গোল করার পরই নিজের জার্সি খুলে ফেলেন তিনি। জার্সির নিচে দেখা যায় মেসির ১০ নম্বর জার্সি।
সেই জার্সি দর্শকদের সামনে তুলে ধরে ডি পল গোলটি উৎসর্গ করেন মেসি ও তার পরিবারের প্রতি। মাঠে না থেকেও মেসির উপস্থিতি যেন তখন ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে। সতীর্থের এমন আবেগঘন শ্রদ্ধা মুহূর্তটি হয়ে ওঠে ম্যাচের অন্যতম আলোচিত দৃশ্য।
তবে আবেগের সেই মুহূর্ত শেষ পর্যন্ত মায়ামিকে জয় এনে দিতে পারেনি। ডি পলের গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২–১ ব্যবধানে জয় পায় মনতেরে।
মেসি কবে আবার ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। আপাতত ফুটবলের বাইরে তার মনোযোগ পরিবারের দিকে। বাবাকে হারানোর শোক সামলে পরিবারের পাশে থাকাই এখন মেসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories