সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বার

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবন’-এ মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবার ও আত্মীয় স্বজন মিলাদে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ডা. জুবাইদা রহমানের পিতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মরহুমের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমরা শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন, কর্ম ও অবদানের ওপর আলোকপাত করেন। পরে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাও করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories