মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ অভিবাসী আটক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২ বার

পারিবারিক টানাপোড়েন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং বিপুল ঋণের মানসিক চাপ সামলাতে না পেরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তুলা রাম (৩৯) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লাইভে এসে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
২৬ জুলাই ২০২৬ ইং রোজ রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাঙবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তুলা রাম ঠাকুরগাঁও এর রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও প্রায় দুই বছর আগে পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের ‘জুই’ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন তুলা রাম। তবে দুই সংসার চালাতে গিয়ে শুরু থেকেই তিনি নানা পারিবারিক ও দাম্পত্য জটিলতায় পড়েন। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অনেক চেষ্টা করেও তিনি দ্বিতীয় স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন।
অন্যদিকে দুই পরিবারের ব্যয়ভার বহন ও ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া বিপুল ঋণের বোঝা দিন দিন তার ওপর মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছিল। স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে, একদিকে দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ এবং অন্যদিকে পাওনাদারদের চাপ- এই দুইয়ের টানাপোড়েনে তিনি চরম হতাশায় ভুগছিল | মৃত্যুর আগে রোববার রাতে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সবার কাছে নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার নিথর দেহ উদ্ধার |

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories