মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী সারা বছরই ছড়াচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ২৪ প্রাণহানি কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪ টি চোরাই মোবাইলসহ ২ জন গ্রেফতার

ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা প্রধান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনার বিরোধিতা করে তিনি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে সমালোচনায় যোগ দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও।
ইতালির একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী তেবাস বলেন, “জাতীয় দলের সংখ্যা বাড়ানোর কোনো মানে হয় না। ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়। সবকিছু বিশ্বকাপকে কেন্দ্র করে চলতে পারে না।”
তেবাসের অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল ক্যালেন্ডার বদলে ফেলা হচ্ছে, যার সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশীয় লিগগুলোর।
তিনি বলেন, “ফুটবলকে টিকিয়ে রাখে জাতীয় লিগগুলো। কিন্তু ফিফা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা ফুটবল শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই শিল্প লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে।
আগামী বছরের মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে ইনফান্তিনোর। তবে তেবাস মনে করেন, ফিফা এখন ফুটবলের বৃহত্তর স্বার্থ থেকে বিচ্যুত হয়েছে।
তিনি আরও বলেন, “ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত। আমার মনে হয়, তাঁর সময় শেষ হয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর যাওয়ার সম্ভাবনা কম, কারণ কোনো শক্তিশালী বিরোধী প্রার্থী নেই।
অন্যদিকে, ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও বিশ্বকাপের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “দীর্ঘতম বিশ্বকাপ যোগ্য চ্যাম্পিয়নদের নিয়েই শেষ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনীতিকে খেলার ওপর ছায়া ফেলতে দেওয়া উচিত নয়।
এদিকে, বিশ্বকাপ ফাইনালের কয়েক ঘণ্টা আগে কাউন্সিল অব ইউরোপের মহাসচিব অ্যালাঁ বেরসে ফিফাকে লেখা এক খোলা চিঠিতে অর্থ ও ক্ষমতাকে ‘পরবর্তী সংকটের মূল কারণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি ফিফার নতুন প্রেডিকশন মার্কেট স্পনসর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
তেবাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিশানা করে বলেন, মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের নির্বাসন স্থগিত রাখার সিদ্ধান্ত অত্যন্ত গুরুতর ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories