সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: বিবিসির বিশ্লেষণ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে তিন বছরে দুটি বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাস তিনবারের ফিফা বিশ্বকাপ শিরোপা বিজয়ী আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন ময়মনসিংহের হালুয়াঘাট উত্তর খয়রাকুড়িতে ভয়াবহ অগ্নিকান্ড॥ তমাল আচার্যের বাড়ি পুঁড়ে ছাই হালুয়াঘাট আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত বাম রাজনৈতিক ব্যক্তিত্ব আশুতোষ সাহার ২৯তম মৃত্যুবার্ষিকী। সবার প্রিয় প্রধান শিক্ষক আজিম উদ্দিন স্যারের ৩৯ তম মৃত্য বার্ষিকী পালিত

মেসি ফাইনালেও গোল করবেন, নিশ্চিত এমবাপ্পে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬ বার

পা মাটিতেই রাখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েও অতিউৎসাহী হচ্ছেন না ফ্রান্সের অধিনায়ক।
বিশ্বকাপে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ড গড়ে জানিয়েছেন, তাকে ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি।
গতকাল মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ২৭ বছর বয়সী ফ্রান্স তারকাকে আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। এর জন্য আর্জেন্টিনার অধিনায়কেরও চাই জোড়া গোল।
আজ রাতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে এক গোল করলে তার পাশে বসবেন। বর্তমানে ২১ গোল নিয়ে দুইয়ে আছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী।
মেসি আজও গোল করতে পারবেন বলে বিশ্বাস এমবাপ্পের। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪-৬ গোলে হারার পর ফক্স স্পোর্টসকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বলেছেন, ‘রবিবারও গোল করবেন মেসি। এটা নিশ্চিত।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১০ গোল করেছেন এমবাপ্পে। যা তাকে টানা দ্বিতীয়বারের মতো ‘গোল্ডেন বুট’ জয়ে সহায়তা করতে পারে। তবে অর্জন নয়, দলকে সহায়তা করতে পেরেই খুশি তিনি। ফ্রান্স ফরোয়ার্ড বলেছেন, আমি শুধু চেষ্টা করেছি দলকে সহায়তা করতে।
তবে বিশ্বকাপে যখন আপনি অনেক গোল করবেন তখন আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে।
রেকর্ড গড়ার পরেও মন খারাপ এমবাপ্পের। তার মতে, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার বিপরীতে ফাইনাল ম্যাচ খেলতে পারলেই তিনি ভীষণ খুশি হতেন। আক্ষেপ নিয়ে তিনি বলেছেন, সর্বোচ্চ গোলদাতার চেয়ে আগামীকাল (আজ) ফাইনাল খেলতেই আমি বেশি পছন্দ করতাম। লিগ্যাসির জন্য হয়তো এটা ভালো, তবে এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছু নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories