রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মেসি-এমবাপের গোল্ডেন বুটের লড়াই, গোল সমান থাকলে জিতবেন কে ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৬ বার

শেষ হওয়ার পথে ২০২৬ ফিফা বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে গেল স্পেন। স্পেনের কাছে হেরে শেষ হয়ে গেল ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা। তবে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে কিলিয়ান এমবাপের। কারণ ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে আছেন এমবাপে ও মেসি। দুজনের গোলই ৮টি করে। মেসি এই সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন সেমিফাইনালে। আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আর এমবাপে এই সেমিফাইনালের পরাজিত দলের মুখোমুখি হবেন ১৮ জুলাই। সেই ম্যাচে ৮-কে পরিবর্তন করার সুযোগ থাকছে ফ্রান্স অধিনায়কের।
এই লড়াইয়ে মেসি এগিয়ে থাকছেন। কারণ আর্জেন্টিনা অন্তত আরও দুটি ম্যাচ খেলবে—সেমিফাইনাল এবং ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী। কথা হচ্ছে দুজনেই যদি আর কোনো না গোল করেন, অথবা আরও গোল করলেও সমতায় থাকেন, তখন কীভাবে গোল্ডেন বুট নির্ধারণ করা হবে?
সেক্ষেত্রে এই পুরস্কার ভাগাভাগি করা হবে না কিংবা দুজনকেই দেওয়া হবে না। বেশ কিছু মানদণ্ডের ওপর ভিত্তি করে একজনকে বিজয়ী করা হবে। গোল সমান থাকলে এই পুরস্কার উঠবে সবচেয়ে বেশি অ্যাসিস্ট যে করেছেন, তার হাতে। এখন পর্যন্ত মেসির দুটির বিপরীতে তিনটি অ্যাসিস্টে এমবাপে এগিয়ে।
পরের মানদণ্ড খেলার সময়। যিনি সবচেয়ে কম সময় খেলেছেন, তিনিই জিতবেন এই পুরস্কার। তারপরও যদি সমতা থাকে, সেক্ষেত্রে ওপেন প্লে থেকে সর্বোচ্চ গোল বিবেচনা করা হবে। মানে পেনাল্টি বহির্ভূত গোল। এই ক্যাটাগরিতে মেসি ভালো অবস্থানে। তিনি দুটি পেনাল্টি নিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ (অস্ট্রিয়া ও মিশর) কিপার দুটোই সেভ করেছেন। এমবাপে দুটি পেনাল্টি নিয়ে একটি গোল করেছেন, প্যারাগুয়ের বিপক্ষে।
আর্জেন্টাইন ও ফরাসি তারকার পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। দুজনেই ছয়টি করে গোল করেছেন। তাদের পরে আছেন উসমান দেম্বেলে (ফ্রান্স) ও মিকেল ওয়ারসাবাল (স্পেন)। দুজনেই পাঁচটি করে গোল করেছেন, তাদের হাতেও রয়েছে একটি করে ম্যাচ। আর্লিং হালান্ড সাত গোল করে দুই নম্বরে থাকলেও তার দল নরওয়ে বাদ পড়ার কারণে গোল্ডেন বুট জয়ের কোনো সুযোগ নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories