রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ঝালকাঠির কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে হালচাষ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৬ বার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আদালতের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক হালচাষ ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষকান্দ গ্রামে।
​স্থানীয় সূত্রে জানা যায়, মো. মাছুম হাওলাদারের সাথে একই এলাকার মো. সুলতান মুন্সি গং দের সাথে দীর্ঘদিন ধরে মহিষকান্দি মৌজার এসএ-৩৪২/৩৪১/৩৯১/৩৯২/৬০৩/৭৮৩ নং খতিয়ানের ১৭৮/১৭৯/৫৭৭/১৭৮/১৭৭/৫৭২/৫৭৬/১৭১/১৭৪/১৭৫/১৭৭/১৭৮ নং দাগের মোট ৪২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত ঝালকাঠিতে মো. রাশেদ হাওলাদার বাদি হয়ে দেওয়ানী মোকদ্দমা নং- ২৭৮/২০২৬ একটি মামলা দায়ের করা হলে আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) জারি করেন।
​ভুক্তভোগী মো. মাছুম হাওলাদার অভিযোগ করে বলেন, “আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইনকে তোয়াক্কা না করে মো. সুলতান মুন্সি গংরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক আমাদের জমিতে প্রবেশ করে। তারা জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করে এবং জমি দখলের চেষ্টা চালায়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়।
​খবর পেয়ে স্থানীয় কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার এসআই জসিম উদ্দিন জানান, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
​বর্তমানে ওই এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তা এবং আদালতের আদেশ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories