রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২৯৬৫ শিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক যেভাবে বিএনপির রাজনীতিতে আসা জমির উদ্দিন সরকারের

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চার দল সেমিফাইনালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩ বার

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম হলো। প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়েই গড়ে উঠেছে অনন্য এই রেকর্ড।
১১ জুন ফিফা কর্তৃক প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। তৃতীয় স্থানে থাকা ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালের টিকিট কাটে। আর চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।
এবারের বিশ্বকাপে প্রতিযোগিতার কাঠামোয় আনা পরিবর্তনও এই ইতিহাসের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিযোগিতা শুরুর আগে শীর্ষ চার দলকে ড্রয়ের চারটি পৃথক অংশে রাখা হয়েছিল। ফলে তারা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। চার দলই সেই লক্ষ্য পূরণ করায় শেষ পর্যন্ত সেমিফাইনালে দেখা মিলেছে বিশ্বের সেরা চার দলের।
ড্রয়ের এই বিন্যাসে আর্জেন্টিনা ও স্পেনকে একই পথে রাখা হয়নি। ফলে ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সও নকআউটের বিপরীত অংশে ছিল। তাই চার দল নিজেদের পথ পেরিয়ে সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছে।
এখন বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই ম্যাচ ঘিরেই ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা।
উল্লেখ্য, ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হয় ১৯৯৪ সালে। তবে ওই বছরের বিশ্বকাপে এটি বাছাইয়ের মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়নি। এরপর বহুবার শীর্ষ র‌্যাঙ্কিংধারী দলগুলো প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থাকা সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
১৯৯৮ সালের পর অনুষ্ঠিত কোনো বিশ্বকাপেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে রচিত হলো এক নতুন ইতিহাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories