মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

ঝালকাঠির রাজাপুরে ইন্টার্নি চিকিৎসকদের সনদ বিতরণ-দোয়া অনুষ্ঠান ও বৃক্ষরোপণ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৭ বার

ঝালকাঠির রাজাপুরে মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ডিএইচএমএস (ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) ইন্টার্নি চিকিৎসকদের সনদ বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ডা. মোল্লা আরিফুর রহমান, রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। অনুষ্ঠানে অতিথিরা নবীন ইন্টার্নি চিকিৎসকদের হাতে সনদ তুলে দেন এবং তাদের পেশাগত জীবনে সততা, মানবিকতা ও দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং নবীন চিকিৎসকদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories