বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী দ্রুত সময়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও বাংলাদেশের অর্থনীতি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি মাদরাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি চলচ্চিত্র অনুদান কমিটিতে আওলাদ হোসেন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

যে চার দল খেলবে সেমিফাইনাল: জানালো সুপার কম্পিউটার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩ বার

ফ্রান্স-মরক্কোর লড়াইয়ের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। গ্রুপপর্ব, রাউন্ড অব ৩২, শেষ ষেলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে এই পর্ব পেরিয়ে সেমিফাইনালে পৌঁছাবে চারটি দল। কিন্তু কারা খেলবে সেমিফাইনাল, তা নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষায় বিশ্ব।
ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড- এই আট দল কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে। এখান থেকে পরবর্তী রাউন্ডে যাবে চারটি দল। আর কোন চার দল সেমিফাইনাল খেলবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে সুপার কম্পিউটার অপটা।
কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার (১০ জুলাই) মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। নরওয়ে ও ইংল্যান্ডের ম্যাচ হবে শনিবার (১১ জুলাই)। আর রোববার (১২ জুলাই) সকাল ৭টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
সুপার কম্পিউটার অপটা ইতোমধ্যেই নকআউট পর্বে প্রায় নির্ভুলতার পরিচয় দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে ছয়টির নাম আগেই সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল। এছাড়া শেষ ষোলোর ১৬ ম্যাচের মধ্যে ১৪টির বিজয়ীও সঠিকভাবে অনুমান করেছিল এই প্রযুক্তি। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই সুপার কম্পিউটার বলছে, সেমিফাইনালে উঠবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

সেমিফাইনালের সম্ভাব্য চার দল-

ফ্রান্স – ৭৩.৮৮%; মরক্কো – ২৬.১২%

স্পেন – ৬৯.৭০%; বেলজিয়াম – ৩০.৩০%

ইংল্যান্ড – ৬২.৩৫%; নরওয়ে – ৩৭.৬৫%

আর্জেন্টিনা – ৬৯.১৩%; সুইজারল্যান্ড – ৩০.৮৭%

এদিকে এই সুপার কম্পিউটার বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে। তারা বলছে, শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। চমক হিসেবে এবার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories