সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ ২০০ অভিবাসী আটক নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের আশপাশ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই ২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত আজ রোনালদোর অগ্নিপরীক্ষা, চ্যালেঞ্জ স্পেনের টিকিটাকা নরওয়ের বিপক্ষে পেনাল্টিসিদ্ধান্ত আমার নয়, কোচের ছিল: ভিনিসিয়ুস

গুইমারেস কেন পেনাল্টি নিলেন, জানালেন আনচেলত্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪ বার

মৃদুপায়ে হেঁটে আসলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ফর্সা চেহারায় বিপর্যস্ত-বিধ্বস্তের ছাপ। ব্রাজিলের কোটি কোটি সমর্থকের আশা পূরণে ব্যর্থ এই কিংবদন্তি ইতালিয়ান কোচ। প্রশ্নের মুখে তিনি জানালেন, পেনাল্টির বিষয়ে দীর্ঘ দিনের আলোচনায় নেওয়া সিদ্ধান্তে ভিনিসিয়ুসের চেয়ে গুইমারেস এগিয়ে ছিলেন।
ম্যাচের শুরুতেই ব্রাজিল খেলায় লিড নেওয়ার সুযোগ পেয়েছিল। ব্রুনো গুইমারেস পেনাল্টি মিস করে সেই সুযোগ হাতছাড়া করেছেন। ব্রাজিলে আত্মবিশ্বাসেও যেন তাতে চিড় ধরে। ভিনিসিয়ুস, ক্যাসিমেরোর মতো অনেক অভিজ্ঞ ফুটবলার থাকার পরেও ব্রুনো কেন? এই প্রশ্ন সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছিল ম্যাচজুড়েই।স্বাভাবিকভাবেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আনচেলত্তির কাছে সেই প্রশ্ন সাংবাদিকদের।
জবাবে ব্রাজিল কোচ বলেছেন, ‘পেনাল্টির জন্য অবশ্যই নেইমার সেরা। এরপর হলে রাফিনিয়া। ওই সময় যারা মাঠে ছিল তাদের মধ্যে সেরা ব্রুনো। তাই ব্রুনোকেই দেওয়া হয়েছিল।’ম্যাচে কে-কখন পেনাল্টি নেবেন, সেটি দীর্ঘদিন ধরে আলোচনার পর টেকনিক্যাল স্টাফরা চূড়ান্ত করে রেখেছিলেন বলেও জানান আনচেলত্তি। সেই ক্রমধারায় ভিনিসিয়ুসের চেয়ে আগে ছিলেন গুইমারেস, এমনকি গ্যাব্রিয়েল মার্টিনেল্লিরও আগে। আর বাকি যারা নিতে পারতেন, তাদের কেউ ওই সময় মাঠে ছিলেন না।
ব্রাজিল এবার শিরোপার হেক্সা (ষষ্ঠ) পূরণের মিশনে এসেছিল। প্রি-কোয়ার্টার বা শেষ ষোলোতেই থেমে গেল মিশন। ব্রাজিলের এই যাত্রা থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই দুঃখ ভরাক্রান্ত কণ্ঠ আনচেলত্তির। তিনি বলেন, ‘আসলেই হতাশার। সমর্থকদের মতো আমরাও হতাশ ও দুঃখিত।’ ব্রাজিল কোচের মতে ম্যাচ হারের কারণ– ‘যখন খেলা সমতায় ছিল তখন আমরা অনেক গোলের সুযোগ পেয়েছি। গোল মিস করেছি। যেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
এ ছাড়া দ্বিতীয়ার্ধে এন্ড্রিক, নেইমার নামার পর খেলার গতি ও কৌশলে পরিবর্তন হলেও গোল আসেনি নরওয়ের আগে। দারুণ একটি সুযোগ গোলরক্ষককে একা পেয়েও হাতছাড়া করেছেন এন্ড্রিক। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এন্ড্রিক নামার পর আমরা অ্যাটাকিং থার্ডে এগিয়ে ছিলাম। বল নিয়ন্ত্রণ ও আক্রমণ করলেও গোল পাইনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories