সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জের হাওরাঞ্চলে বর্ষায় শিক্ষা ব্যবস্থার বেহালদশা যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরা হত্যাকাণ্ডের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : চিফ প্রসিকিউটর সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬ বার

ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হতে চলেছে। আজ (শনিবার) দিবাগত রাত থেকে কাল সকাল পর্যন্ত রয়েছে তিন গ্রুপের শেষ ছয়টি ম্যাচ। এরপরই ৪৮ দলের টুর্নামেন্ট ৩২ দলের নকআউট প্রতিযোগিতায় রূপ নেবে। এখন পর্যন্ত ২৮টি দেশের নিশ্চিত হয়েছে বিশ্বকাপের শেষ ৩২। এ ছাড়া ১২ দেশের বিদায় এবং ৮টি দল নকআউটের সমীকরণ মেলানোর দৌড়ে আছে।
রোববার সকালেই অবশিষ্ট চার দেশের শেষ ৩২–এ খেলা নিশ্চিত হয়ে যাবে। বিশ্বকাপের বিস্তৃত এই আসরের নিয়ম অনুযায়ী, ১২ গ্রুপে থেকে শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল ওই পর্বে খেলার সুযোগ পাবে। শেষ ৩২–এর ম্যাচগুলো হবে আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।
নকআউটে উঠেছে যারা (গ্রুপ ও তৃতীয় স্থানের হিসাবে)
গ্রুপ এ– মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা গ্রুপ বি– সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (তৃতীয়) গ্রুপ সি– ব্রাজিল, মরক্কো গ্রুপ ডি– যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (তৃতীয়) গ্রুপ ই– জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (তৃতীয়) গ্রুপ এফ– নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (তৃতীয়) গ্রুপ জি– বেলজিয়াম, মিসর গ্রুপ এইচ– স্পেন, কেপ ভার্দে গ্রুপ আই– ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (তৃতীয়) গ্রুপ জে– আর্জেন্টিনা গ্রুপ কে– কলম্বিয়া, পর্তুগাল গ্রুপ এল– ইংল্যান্ড, ঘানা
এখনও নকআউটের দৌড়ে যারা (ফিফার ক্রম অনুসারে)
ইরান, ক্রোয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড, গণতান্ত্রিক কঙ্গো, অস্ট্রিয়া ও উজবেকিস্তান
যাদের বিদায় নিশ্চিত-
চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডান, পানামা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories